মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      ● মুনাফায় জিম্মি মানুষ       ● সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকতে বললো দূতাবাস      ● চকবাজারের আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি, ছড়িয়েছে পাশের ভবনে      
দেশজুড়ে
আদিতমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ঘর থেকে শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’—প্রতিপাদ্য সামনে রেখে লালমনিরহাটের আদিতমারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলাবিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।

পরে একই মাঠে ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও করণীয় বিষয়ে বিশেষ মহড়া প্রদর্শন করেন। এতে ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতিতে নিরাপদে থাকা এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিভিন্ন কৌশল তুলে ধরা হয়।

র‌্যালি ও মহড়ায় অংশ নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা গুঞ্জন বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক, বিআরডিবি কর্মকর্তা রাকিবুল ইসলাম, আদিতমারী ফায়ার সার্ভিসের ইনচার্জ নিতাই চন্দ্র, জেলা স্কাউটসের সাবেক সম্পাদক মোজাম্মেল হক, সরকারি আদিতমারী জিএস মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক শওকাত আরা সিদ্দিকা, উপজেলা স্কাউটসের সম্পাদক মফিদুল ইসলাম মোহন এবং প্রেসক্লাবের সভাপতি ফরহাদ আলম সুমন।

এ ছাড়া স্কাউটসের সদস্য ও বিদ্যালয়ের শিক্ষার্থীরাও কর্মসূচিতে অংশ নেয়।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী   আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close