মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হামের উপসর্গে আরও ছয় শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৩      ● বিশ্বব্যাংকের ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী      ● স্থানীয় সরকার নির্বাচনে হস্তক্ষেপ করবে না সরকার : প্রতিমন্ত্রী শাহে আলম      ● বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী      ● প্রবাসী‌দের জন্য বিশেষ আদালত গঠন কর‌ছে সরকার: আইনমন্ত্রী      ● দেশের বাজারে কমল স্বর্ণের দাম, ভরিতে কত?      ● ঢাকা থেকে বাতিল ৬১ ফ্লাইট, ভোগান্তিতে ৯ হাজার যাত্রী      
অর্থনীতি
ডিআইইউর শিক্ষার্থীদের নিয়ে বিআইসিএমের বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ৪:৩৭ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ ইন্সটিটিউট অব ক্যাপিটাল মার্কেট (বিআইসিএম) ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) বিজনেস এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থীদের নিয়ে “ইনভেস্টমেন্ট ইন ক্যাপিটাল মার্কেট” শীর্ষক বিনিয়োগ শিক্ষা প্রোগ্রাম সম্পন্ন করেছে। 

মঙ্গলবার (১৩ অক্টোবর) ঢাকার বাড্ডার সাতারকুলে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে এ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়।

প্রোগ্রামের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিআইইউর ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম। এ সময় ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক বুশরা ফেরদৌসী, সহযোগী অধ্যাপক জনাব মো. রুহুল আমিন, বিআইসিএমের সহকারী অধ্যাপক মো. হাবিবুল্লাহ, হিসাবরক্ষণ কর্মকর্তা ফখরুল ইসলাম ও প্রভাষক ইমরান মাহমুদ উপস্থিত ছিলেন। 

বিআইসিএম ও ডিআইইউর যৌথ উদ্যোগে আয়োজিত বিনিয়োগ শিক্ষা প্রোগ্রামটির বিভিন্ন সেশন পরিচালনা করেন মো. হাবিবুল্লাহ ও ইমরান মাহমুদ।

বিআইসিএম নিয়মিতভাবে বিভিন্ন সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে পুঁজিবাজার সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের ওপর প্রশিক্ষণ ও কর্মশালা আয়োজন করে থাকে। স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুঁজিবাজারে বিনিয়োগের আগ্রহ সৃষ্টি ও বিনিয়োগে সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যতে তাদের পেশাগত উৎকর্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিআইসিএমের এ আয়োজন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিআইসিএম   ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি   পুঁজিবাজার   বিনিয়োগ শিক্ষা   শিক্ষার্থী প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close