নীলফামারীতে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
সভার প্রধান অতিথি ছিলেন নীলফামারী-২ (সদর) আসনের সংসদ সদস্য আলফারুক আব্দুল লতীফ। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুজহাত তাসনিম আওনের সভাপতিত্বে বক্তব্য দেন জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. মনোয়ারুল ইসলাম, পুলিশ পরিদর্শক মো. খোরশেদ আলম, নীলফামারী সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আখতারুজ্জামান, নীলফামারী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জেষ্ঠ্য স্টেশন কর্মকর্তা মো. ইব্রাহিম জুয়েল, জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান প্রমুখ।
সভায় ভূমিকম্প থেকে রক্ষা পেতে প্রস্তুতি গ্রহণ, বহুতল ভবনের অগ্নিনির্বাপন এবং উদ্ধার কার্যক্রম, গ্যাস সিলিন্ডার, কেরোসিনের ড্রামের আগুন এবং অগ্নিকাণ্ডস্থল থেকে আহত ও নিহত ব্যক্তিদের উদ্ধার কার্যক্রমের মহড়া প্রদর্শন করেন নীলফামারী ফায়ার স্টেশনের কর্মীরা।
কেকে/এআই