ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন আগামী ৯ নভেম্বর শুরু হচ্ছে। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আহ্বানে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন অনুষ্ঠিত হবে।
বুধবার (১৪ অক্টোবর) জাতীয় সংসদ সচিবালয়ের আইন প্রণয়ন শাখা-১ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি এ অধিবেশন আহ্বান করেছেন। সংসদসচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়ার মাধ্যমে রাষ্ট্রপতির এ আদেশ জারি করা হয়েছে।
এর আগে গত ২৭ আগস্ট ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শুরু হয়। কয়েক দিনের কার্যক্রম শেষে ১০ সেপ্টেম্বর রাত ৮টা ২৪ মিনিটে ওই অধিবেশন শেষ হয়।
তৃতীয় অধিবেশন শেষ হওয়ার পর এবার চতুর্থ অধিবেশন আহ্বান করা হলো। ৯ নভেম্বরের অধিবেশনের মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদের পরবর্তী কার্যক্রম শুরু হবে।
কেকে/এআই