মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ১৬ ডিসেম্বর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন হচ্ছে তৃতীয় টার্মিনাল      ● আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ঢাকাসহ বিভিন্ন জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন      ● ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ ২৭ হাজার কোটি টাকা      ● প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে এনসিপির চার নেতা      ● নারায়ণগঞ্জে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলকে হত্যা      ● গাজীপুরে ফের পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড-টিয়ার শেল নিক্ষেপ      ● নির্ধারিত সময়েই হবে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা      
জাতীয়
আইন ভাঙলে ভবন মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে : গণপূর্তমন্ত্রী
মাসুদ রানা রাব্বানী, রাজশাহী
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৬:২৪ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

ভবন নির্মাণে আইনবহির্ভূত কাজ করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। তিনি বলেছেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী স্বচ্ছতা ও জবাবদিহির সঙ্গে প্রশাসন পরিচালনা করা হবে। আইনের ঊর্ধ্বে কেউ নয়।’

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে রাজশাহী সিটি করপোরেশনের কাশিয়াডাঙ্গা এলাকায় এক নম্বর ওয়ার্ডের সড়ক নম্বরসংবলিত পিলারের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।

সম্প্রতি রাজশাহীতে এক ভবনমালিকের বিরুদ্ধে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যানকে হুমকি দেওয়ার অভিযোগের বিষয়ে সরকারের পদক্ষেপ জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘ভবন নির্মাণের সময় কেউ আইন লঙ্ঘন করলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

অনুষ্ঠানে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট বলেন, ‘উন্নত বিশ্বের শহরগুলোর আদলে রাজশাহীর প্রতিটি ওয়ার্ডের প্রতিটি সড়কে নম্বর পিলার স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এ কার্যক্রম শুরু হয়েছে। অল্প সময়ের মধ্যে পুরো নগরীতে সড়ক নম্বর পিলার স্থাপনের কাজ সম্পন্ন করা হবে।’

পরে মন্ত্রী কাশিয়াডাঙ্গা রেলক্রসিং-সংলগ্ন প্রান্তিক আবাসিক এলাকা উদ্বোধন করেন। এ সময় তিনি একটি আমগাছের চারা রোপণ করেন এবং আবাসিক এলাকার পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।

এরপর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) থেকে রাজশাহী বাইপাস সড়ক পর্যন্ত সংযোগ সড়ক ও ফ্লাইওভারের উদ্বোধন শেষে বৃক্ষরোপণ করেন মন্ত্রী। পাশাপাশি রাজশাহী নগরীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন চলমান এবং উদ্বোধনের অপেক্ষায় থাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন তিনি।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  আইন   ভাঙলে   ভবন মালিক   বিরুদ্ধে   গণপূর্তমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close