বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● হাম উপসর্গে একদিনে ৪ জনের প্রাণহানি      ● মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী নিয়োগের ঘোষণা      ● ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৪৩      ● আইএমএফের ঋণ পেতে শর্ত পূরণ করতে হবে: অর্থমন্ত্রী      ● জলবায়ু ও যুদ্ধের ধাক্কায় ঝুঁকিতে খাদ্য নিরাপত্তা       ● উত্তরায় পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, চরম ভোগান্তিতে যাত্রীরা      ● ডেঙ্গু ঠেকাতে সপ্তাহে দুই দিন ঘরবাড়ি পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর      
রাজনীতি
এনসিটি বিদেশিদের দেওয়া আত্মঘাতী ও অদূরদর্শী : সাইফুল হক
খোলা কাগজ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৬:৩২ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালসহ (এনসিটি) দেশের গুরুত্বপূর্ণ বন্দর ও লাভজনক সরকারি স্থাপনা বিদেশি কোম্পানির কাছে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবি জানিয়েছেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক।  

তিনি বলেছেন, ‘দেশের লাভজনক কৌশলগত গুরুত্বপূর্ণ সম্পদ বিদেশি কোম্পানির হাতে তুলে দেওয়ার পদক্ষেপ আত্মঘাতী ও অদূরদর্শী। এ সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে সাইফুল হক এসব কথা বলেন।  

জননিরাপত্তা নিশ্চিত করা, মব সন্ত্রাস ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি প্রতিরোধ এবং দখলদারিত্ব বন্ধের দাবিতেও এই সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে সমাবেশে সাইফুল হক আরও বলেন, ‘কেন আমাদের জাতীয় অর্থনীতির অতিসংবেদনশীল লাইফলাইন অস্বচ্ছ ও অযৌক্তিকভাবে ডিপি ওয়ার্ল্ডকে তুলে দেওয়া হলো, সরকার তার গ্রহণযোগ্য ব্যাখ্যা দিতে পারেনি।  বিনিয়োগ ও আর্থিক লাভের যে হিসাব দেয়া হয়েছে তা উদ্ভট, তথ্যভিত্তিক নয়।’

‘বন্দরের ব্যবস্থাপনা নিশ্চয়ই আরও উন্নত ও গতিশীল করার সুযোগ রয়েছে।’

সাইফুল হক চট্টগ্রাম বন্দরের এনসিটি, লালদিয়া ও পানগাঁও বন্দরসহ লাভজনক সরকারি প্রতিষ্ঠান ও স্থাপনা বিদেশি কোম্পানির হাতে লিজ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করার আহ্বান জানান।  

দেশের সম্পদ ও সার্বভৌমত্বের স্বার্থে এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে নির্বাচিত সরকারকে জনগণের মতামত ও স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাজার সিন্ডিকেট, চাঁদাবাজি ও দুর্বৃত্তদের কঠোরভাবে দমন করতে হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে।’

শ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবি জানিয়ে তিনি বলেন, ‘শ্রমজীবী মানুষের আয় ও জীবনযাত্রার ব্যয়ের মধ্যে সামঞ্জস্য প্রতিষ্ঠা করা জরুরি।’

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা নিয়েও উদ্বেগ প্রকাশ করে সাইফুল হক বলেন, ‘জনগণের প্রতিনিধিত্বশীল সরকারকে জনগণের কাছে জবাবদিহি করতে হবে। জননিরাপত্তা, আইনশৃঙ্খলা ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকারকে কঠোর ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।

‘কোনো অপরাধী ও দুর্বৃত্তকে রাজনৈতিক ও দলীয় পরিচয়ে বিবেচনা করা যাবে না।’

তিনি বলেন,‘অঙ্গীকার অনুযায়ী সুশাসন প্রতিষ্ঠায় সরকারকে মানুষ যৌক্তিক সময় দেবে, কিন্তু তা অনির্দিষ্ট সময়ের জন্য নয়।’

মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রসঙ্গ তুলে সাইফুল হক সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের দ্রুত যাওয়ার ব্যবস্থা করতে সরকারের প্রতি জোরালো উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বন্দর   নিউমুরিং কনটেইনার টার্মিনাল   এনসিটি   সাইফুল হক   বিপ্লবী ওয়ার্কার্স পার্টি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close