কাতারে বাংলাদেশি উদ্যোক্তাদের হাত ধরে এগিয়ে যাচ্ছে প্রবাসের ব্যবসায়-বাণিজ্য। সেই ধারাবাহিকতায় নতুন ওয়্যারহাউস উদ্বোধন করেছেন কাতারের বিশিষ্ট ব্যবসায়ী সিআইপি মাইন উদ্দিন সোহেল।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) শিল্পনগরী সানাইয়া লজিস্টিক ভিলেজে উদ্বোধন এর উদ্বোধন করা হয়।
এমইউ সোহেল ট্রেডিং ও মইন ফ্রেশের স্বত্বাধিকারী মাইন উদ্দিন সোহেল দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে এগিয়ে নিচ্ছেন তার ব্যবসায়িক কার্যক্রম। নতুন এই ওয়্যার হাউস তার ব্যবসায় সম্প্রসারণের পাশাপাশি ভবিষ্যতে আরও নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
প্রবাসের মাটিতে একজন বাংলাদেশি উদ্যোক্তার এমন উদ্যোগ শুধু ব্যবসায়িক সাফল্যের পথই প্রশস্ত করে না, বরং প্রবাসীদের জন্য নতুন কর্মসংস্থান সৃষ্টিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তফসিল উদ্দিন, আমিনুল হক, আবু জাহের বাবুল, আরিয়ান ভূঁইয়া প্রমুখ।
মাইন উদ্দিন সোহেল তিনি ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশে সর্বোচ্চ রেমিট্যান্স প্রেরণকারী হিসেবে সিআইপি নির্বাচিত হন। পরে অ্যাসোসিয়েশন অব ফেনীর পক্ষ থেকে মাইন উদ্দিন সোহেলকে সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
এ সময় মোহনা টিভির কাতার প্রতিনিধি ইউসুফ পাটোয়ারী লিংকন, সাংবাদিক আমিন বেপারী ও বিজয় টিভির আহসান উল্লাহ সজিব উপস্থিত ছিলেন।
মধ্যপ্রাচ্য, ইউরোপ ও এশিয়ার বিভিন্ন দেশ থেকে আমদানি করা বিভিন্ন ফলমূল ও সবজি কাতারের বিভিন্ন হাইপার মার্কেট ও সুপার মার্কেটে সরাসরি সরবরাহ করে থাকেন মাইন উদ্দিন সোহেল। দূরদর্শী পরিকল্পনা, কঠোর পরিশ্রম আর অদম্য মনোবল নিয়ে মাইন উদ্দিন সোহেলের এই অগ্রযাত্রা আগামী দিনে আরও সাফল্য বয়ে আনবে—এমনটাই কাতার প্রবাসীদের।
কেকে/এমএ