রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
রাজধানী
বায়ুদূষণে বিশ্বের তৃতীয় ঢাকা, সবচেয়ে দূষিত ১০ এলাকা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১১:১০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানী ঢাকায় আবারও বেড়েছে বায়ুদূষণ। শুষ্ক আবহাওয়ার মধ্যে বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা।

সোমবার (১৯ অক্টোবর) সকাল সোয়া ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচকে এ চিত্র দেখা যায়।

আইকিউএয়ারের তথ্যমতে, এদিন সকালে বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর ২৫১, যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ১৮৬ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের মুম্বাই। শহরটির বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। অন্যদিকে ১৭১ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ঢাকা, এখানকার বাতাসও ‘অস্বাস্থ্যকর’ হিসেবে চিহ্নিত হয়েছে।

এ পরিস্থিতিতে ঘরের জানালা বন্ধ রাখা এবং বাইরে বের হলে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে আইকিউএয়ার।

রাজধানীর সবচেয়ে দূষিত ১০ এলাকা

সোমবার সকালে আইকিউএয়ারের পর্যবেক্ষণে ঢাকার যেসব এলাকায় বায়ুদূষণের মাত্রা বেশি ছিল, সেগুলো হলো—
গুলশান লেক পার্ক — ১৭৫, বেচারাম দেউড়ি, পুরান ঢাকা — ১৭২, আবদুল্লাহবাগ, উত্তর বাড্ডা — ১৭২, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) এলাকা, শহিদ সাহাবুদ্দিন রোড — ১৭১, বারিধারা লেক সাইড — ১৬৯, বে’জ এইজ ওয়াটার আউটডোর, মাদানী অ্যাভিনিউ — ১৬৮, দক্ষিণ পল্লবী, মিরপুর — ১৬৭, সাগুপ্তা, মিরপুর — ১৬৭, গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা — ১৬৩, গোড়ান, খিলগাঁও — ৯৮

বায়ুমান সূচক বা একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসের মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে তা ‘মাঝারি’। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল ব্যক্তিদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ হলে বাতাস ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে থাকে। এ সময় শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের ভেতরে থাকার এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত করার পরামর্শ দেওয়া হয়। স্কোর ৩০১ থেকে ৪০০ হলে বাতাসকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা জনস্বাস্থ্যের জন্য গুরুতর হুমকি তৈরি করতে পারে।

বায়ুদূষণের এমন পরিস্থিতিতে বিশেষ করে শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টে ভোগা ব্যক্তিদের সতর্ক থাকা জরুরি। বাইরে অবস্থানের প্রয়োজন হলে উপযুক্ত মাস্ক ব্যবহার এবং দূষিত বাতাসে দীর্ঘ সময় থাকা এড়িয়ে চলা উচিত।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বায়ুদূষণ   বিশ্বের তৃতীয়   ঢাকা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close