রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
সুন্দরগঞ্জে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৩
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ১২:৩৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার সুন্দরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নগদ ১৬ হাজার ৫ টাকা, চার প্যাকেট নতুন তাস ও ১০৫টি খোলা তাস জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যান।

সোমবার (১৯ অক্টোবর) সকালে সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুন্দরগঞ্জ পৌরসভার বামনজল মহল্লার মৃত হেকমত উল্লাহর ছেলে মো. টুটুল সরকার (৫০), গোপালচরণ গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে মো. এনামুল হক (৫০) এবং দহবন্দ ইউনিয়নের জরমনদী গ্রামের মৃত বিজয় চন্দ্র সরকারের ছেলে অসিম কুমার সরকার (৫০)।

পুলিশ জানায়, রোববার রাত পৌনে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে সুন্দরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে পাটবাজার আওয়ামী লীগ কার্যালয়ের দক্ষিণ পাশে একটি পাটগুদামে অভিযান চালান। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করেন। পরে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়।

পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে সেখানে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার তথ্য পাওয়া যায়। পরে ঘটনাস্থল থেকে নগদ টাকা ও জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় উপজেলার বেলকা ইউনিয়নের মাঝবাড়ি গ্রামের মো. মসলিম আলীর ছেলে মো. শফিকুল ইসলাম ওরফে পাতু (৩৫) পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

সুন্দরগঞ্জ থানার ওসি মো. সেলিম রেজা বলেন, গ্রেপ্তার তিনজন ও পলাতক একজনের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর ১৫ ধারায় থানায় মামলা করা হয়েছে। পরে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে।

তিনি আরও বলেন, জুয়া, মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close