রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ২:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণ করেছে জেলা পরিষদ।

সোমবার (১৯ অক্টোবর) বেলা ১১টার দিকে জেলা পরিষদে অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিদের এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান। এ সময় জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহমুদা রহমানসহ পরিষদের কর্মকর্তা-কর্মচারী, জেলার বিএনপির নেতারা এবং স্থানীয় অসহায় ও প্রতিবন্ধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

হুইল চেয়ার পেয়ে উপকারভোগী হৃদয় বলেন, “আমার চলাফেরা করতে অনেক কষ্ট হয়। একটি হুইল চেয়ার আমার খুব প্রয়োজন ছিল। জেলা পরিষদের পক্ষ থেকে বিনামূল্যে হুইল চেয়ার পেয়ে আমি অনেক উপকৃত হয়েছি। এখন আমার চলাফেরা আগের চেয়ে সহজ হবে। এ ধরনের মানবিক উদ্যোগের জন্য জেলা পরিষদকে ধন্যবাদ জানাই।”

আরেক উপকারভোগী মারুফা আক্তার বলেন, “অভাব-অনটনের কারণে নিজের টাকায় হুইল চেয়ার কেনা সম্ভব হয়নি। চলাফেরার জন্য অন্যের সহযোগিতা নিতে হতো। জেলা পরিষদের পক্ষ থেকে হুইল চেয়ার পেয়ে আমার অনেক উপকার হয়েছে। এটি আমার দৈনন্দিন চলাফেরায় সহায়তা করবে। অসহায় মানুষের পাশে দাঁড়াতে এভাবে আরও প্রতিষ্ঠান এগিয়ে আসবে, এটাই আমাদের প্রত্যাশা।”

জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, “সমাজের অবহেলিত, বিশেষ চাহিদাসম্পন্ন ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। প্রতিবন্ধিতা কোনো অভিশাপ নয়। সঠিক সুযোগ ও সহযোগিতা পেলে তাঁরাও সমাজের মূলধারায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারেন।”

তিনি আরও বলেন, জেলা পরিষদের উদ্যোগে বিনামূল্যে হুইল চেয়ার বিতরণের মূল উদ্দেশ্য হলো প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করা এবং তাঁদের আত্মবিশ্বাস বাড়ানো। এ ধরনের মানবিক উদ্যোগ অসহায় মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

খালেদ সাইফুল্লাহ সোহেল খান বলেন, কিশোরগঞ্জ জেলা পরিষদ সব সময় মানবকল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নে সাধারণ মানুষের পাশে থাকবে। সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close