রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
কুষ্টিয়ায় লালন মাজারে পেট্রল বোমাসদৃশ বস্তু উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন শাহের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী মেলা চলাকালে লালন মাজারের ভেতর থেকে পেট্রল বোমাসদৃশ বস্তুসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) সকালে পুলিশের বিশেষজ্ঞ দল উদ্ধার করা বস্তুগুলো নিষ্ক্রিয় করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (১৮ অক্টোবর) রাত আনুমানিক ১২টার দিকে মাজারের দক্ষিণ পাশে ড্রেনের কাছে একটি নারিকেলগাছের নিচে সাদা ব্যাগ দেখতে পান সেখানে অস্থায়ী চায়ের দোকান দেওয়া এক ব্যক্তি। ব্যাগটি খুলে ভেতরে লাল টেপে মোড়ানো বোমাসদৃশ বস্তু দেখতে পেয়ে তিনি পুলিশ ও মেলা আয়োজক কমিটিকে খবর দেন।

খবর পেয়ে কুমারখালী থানা পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলেন। নিরাপত্তার কারণে মাজারের মূল ফটকও বন্ধ রাখা হয়। পরে বোমা নিষ্ক্রিয়করণে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করা বস্তুগুলো নিষ্ক্রিয় করে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন সোমবার সকাল ৯টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, উদ্ধার করা সামগ্রীর মধ্যে একটি পেট্রল বোমাসদৃশ বস্তু, দুটি বারুদ, দুই লিটার পেট্রল ও একটি ইলেকট্রনিক সার্কিট ছিল। সকাল ৮টার দিকে পুলিশের বিশেষ দল সেগুলো নিষ্ক্রিয় করে।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা এবং ঘটনার বিস্তারিত জানতে আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  বোমাসদৃশ বস্তু উদ্ধার   কুষ্টিয়ায় লালন মাজার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close