রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
কাপাসিয়ায় বড়চালা আমির উদ্দিন দাখিল মাদ্রাসার শ্রেণিকক্ষ নির্মাণকাজ উদ্বোধন
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৩:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নের বড়চালা আমির উদ্দিন দাখিল মাদ্রাসার নতুন শ্রেণিকক্ষ নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের আওতায় ১২ লাখ টাকা ব্যয়ে এ নির্মাণকাজ বাস্তবায়ন করা হচ্ছে।

নির্মাণকাজের উদ্বোধন করেন টোক ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ আবু সাঈদ মাহমুদুল হক বুলবুল।

এ সময় উপস্থিত ছিলেন টোক ইউনিয়ন বিএনপির সহসাধারণ সম্পাদক জহিরুল ইসলাম, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল কাদির আকন্দ, সিনিয়র সহসভাপতি ও মাদ্রাসার জমিদাতা আবুল কালাম, সহসাধারণ সম্পাদক ফারজান হোসেন লাল মিয়া, সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের সভাপতি তাজুল ইসলাম, যুবদল নেতা সোহাগ রানা, গ্রাম কমিটির সভাপতি বাবুল আক্তার, সংরক্ষিত মহিলা ইউপি সদস্য কবিতা আক্তার, শ্রমিক দলের সভাপতি হোসেন আলী, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আকন্দ ও মনির হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্টরা আশা করছেন, শ্রেণিকক্ষ নির্মাণের কাজ সম্পন্ন হলে মাদ্রাসার শিক্ষার্থীরা আরও উন্নত ও শিক্ষাবান্ধব পরিবেশে পাঠগ্রহণের সুযোগ পাবে। এতে পাঠদানের পরিবেশ উন্নত হওয়ার পাশাপাশি শিক্ষার মানোন্নয়নেও ইতিবাচক ভূমিকা রাখবে।

উদ্বোধন উপলক্ষে মাদ্রাসার শিক্ষক-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ




আরও সংবাদ   বিষয়:  নির্মাণকাজ উদ্বোধন   গাজীপুর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close