রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
জন্ম-মৃত্যু নিবন্ধনে বিশেষ সম্মাননা পেলেন দশমিনার ইউএনও হাসান মাহমুদ
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শুদ্ধ ও নির্ভুল জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে পটুয়াখালী জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনে সাফল্যের স্বীকৃতিস্বরূপ বিশেষ সম্মাননা পেয়েছেন দশমিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান মাহমুদ মৃধা।

রোববার (১৮ অক্টোবর) ‘জাতীয় জন্ম-মৃত্যু নিবন্ধনের আলোচনা সভায় পটুয়াখালী জেলা প্রশাসক আশরাফুল ইসলাম হাসান মাহমুদ মৃধার হাতে সম্মাননা স্মারক তুলেন দেন।

সম্মাননা স্মারকে উল্লেখ করা হয়, নির্ভুল নিবন্ধন নিশ্চিত হবে সুশাসন, এই প্রতিপাদ্যের আলোকে শুদ্ধ জন্ম-মৃত্যু নিবন্ধন নিশ্চিত করার স্বীকৃতিস্বরূপ দশমিনা উপজেলা নির্বাহী অফিসারকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দশমিনা উপজেলায় জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে নির্ভুল তথ্য সংযোজন, স্বচ্ছতা এবং নির্ধারিত সময়ে নাগরিক সেবা নিশ্চিত করার ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। উপজেলা প্রশাসনের নেতৃত্বে ইউনিয়ন পরিষদসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত কার্যক্রমের ফল হিসেবে এ জাতীয় স্বীকৃতি অর্জিত হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করেন, এ অর্জন দশমিনা উপজেলার নাগরিক সেবা কার্যক্রমে আরো গতি আনবে এবং জন্ম ও মৃত্যু নিবন্ধন ব্যবস্থাপনায় অন্য উপজেলায় ও স্থানীয় প্রশাসনের জন্য একটি অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।

হাসান মাহমুদ মৃধা বলেন, ‘২০২৬ সালের সেপ্টেম্বর মাসে জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দশমিনা উপজেলা প্রথম হয়েছে। জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে যুক্ত সকল ব্যক্তিকে ধন্যবাদ জানাচ্ছি। এ সাফল্য আমার একার নয় দশমিনা উপজেলা বাঁশির সকলের।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  জন্ম-মৃত্যু নিবন্ধন   বিশেষ সম্মাননা   দশমিনার ইউএনও হাসান মাহমুদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close