রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
আশুলিয়ায় বিদেশি পিস্তল ও গুলিসহ তিন যুবক গ্রেপ্তার
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৫:৩৪ পিএম আপডেট: ১৯.১০.২০২৬ ৫:৩৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকার আশুলিয়ায় অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও গুলিভর্তি ম্যাগাজিনসহ তিনজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগ।

রোববার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে আশুলিয়া থানাধীন আউকপাড়া আদর্শগ্রামে জাহানারা বেগমের মালিকানাধীন অটো গ্যারেজ থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আশুলিয়ার আউকপাড়া এলাকার সৈয়দ আলভী (৩০), উত্তর আউকপাড়া এলাকার মো. মামুন (৩৪) এবং পটুয়াখালীর বাউফল উপজেলার নওমালা এলাকার জহিরুল (২৭)।

ঢাকা জেলা পুলিশ পুলিশ (এসপি) শামীমা পারভীনের নির্দেশনায় ডিবি উত্তরের অফিসার ইনচার্জ (ওসি) সাইদুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপপরিদর্শক (এসআই) মো. শাহাদাৎ হোসেনসহ ডিবি পুলিশের দল অংশ নেয়।

ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ওই অটো গ্যারেজে কয়েকজন অস্ত্রধারী অবস্থান করছেন বলে তথ্য পাওয়া যায়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে সেখানে অভিযান চালানো হয়। এ সময় তিনজনকে আটক করা হয়। পরে তাদের হেফাজত থেকে কাঠের বাটযুক্ত একটি বিদেশি পিস্তল ও এক রাউন্ড গুলিভর্তি একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

পুলিশের দেওয়া তথ্যানুযায়ী, গ্রেপ্তার সৈয়দ আলভীর বিরুদ্ধে অস্ত্র মামলা রয়েছে। মো. মামুনের বিরুদ্ধে মাদক আইনে দুইটি ও অন্যান্য ধারায় তিনটিসহ মোট পাঁচটি মামলা রয়েছে। অন্যদিকে, জহিরুলের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির একটি ও চুরির দুইটি মামলা রয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আশুলিয়ায় বিদেশি পিস্তল   গুলিসহ যুবক গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close