সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
পটিয়ায় মহাষ্টমীতে কুমারী পূজা, দেবীরূপে আরাধনা ছোট্ট লগ্নজীতার
পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬, ৬:৫৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধর্মীয় আচার-অনুষ্ঠান, মন্ত্রোচ্চারণ ও ভক্তদের প্রার্থনায় চট্টগ্রামের পটিয়া উপজেলায় উদযাপিত হয়েছে মহাষ্টমীর কুমারী পূজা। এ উপলক্ষে দেবী দুর্গার প্রতীকী রূপে কুমারী লগ্নজীতা চৌধুরীকে পূজা করেন পুরোহিত। এ আয়োজন ঘিরে মন্দির প্রাঙ্গণে ভক্তদের মধ্যে দেখা যায় ধর্মীয় আবেগ ও উৎসাহ।

সোমবার (১৯ অক্টোবর) পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার ব্রাহ্মণপাড়ায় ঐতিহ্যবাহী শ্রী শ্রী রাধামদনমোহন ও তারা মা মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়। 

মন্দিরের প্রধান পূজারি শ্রী বাবলা চক্রবর্তীর পৌরোহিত্যে মন্ত্রোচ্চারণ, পুষ্পার্ঘ্য নিবেদন ও বিভিন্ন ধর্মীয় আচার পালনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

কুমারী লগ্নজীতা চৌধুরী বোয়ালখালী উপজেলার কধুরখীল গ্রামের সমাজসেবক অরজিত চৌধুরী ও কণ্ঠশিল্পী শাপলা পাল দম্পতির কন্যা।

সনাতন ধর্মীয় বিশ্বাসে কুমারী পূজা নারীশক্তি, পবিত্রতা ও মাতৃশক্তির প্রতীকী আরাধনা। দুর্গোৎসবের অন্যতম তাৎপর্যপূর্ণ এ ধর্মীয় আয়োজন দেখতে মন্দিরে সমবেত হন ভক্ত ও পুণ্যার্থীরা।

পূজা শেষে ভক্তরা পরিবার-পরিজন, সমাজ ও দেশের শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় প্রার্থনা করেন। মন্দির পরিচালনা পরিষদের উদ্যোগে আয়োজিত এ পূজা স্থানীয় সনাতন সম্প্রদায়ের ধর্মীয় ঐতিহ্য ও উৎসবের আবহকে আরও প্রাণবন্ত করে তোলে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পটিয়ায় মহাষ্টমী   কুমারী পূজা   দেবীরূপে আরাধনা   লগ্নজীতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close