সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় জামায়াতের উদ্যোগে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:৫৯ এএম

গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক ইউনিয়নে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (১৯ অক্টোবর) বিকালে টোক ইউনিয়নের ভেংঙ্গরদী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী টোক ইউনিয়ন শাখার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য মু. সালাহউদ্দিন আইয়ুবী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মো. শেফাউল হক, কাপাসিয়া উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা মো. জিয়াউর রহমান এবং টোক ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি ও টোক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মু. আক্তার হোসেন।

প্রশাসনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের টোক তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) মো. মিনহাজ উদ্দিন।

এ ছাড়া সভায় টোক ইউনিয়ন ও ১, ২ ও ৪ নম্বর ওয়ার্ডের জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

সভায় মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, তরুণ প্রজন্মকে মাদকের ছোবল থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করা হয়। মাদক প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহ পরিণতি থেকে রক্ষা করতে সবাইকে সচেতন হতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সামাজিক প্রতিরোধ জোরদার করার পাশাপাশি সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close