সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
নানা আয়োজনে বান্দরবানে চলছে মহানবমী পূজা
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ধর্মীয় আচার-অনুষ্ঠান ও ভক্তদের প্রার্থনার মধ্য দিয়ে বান্দরবানে উদ্‌যাপিত হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহানবমী।

এ উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকেই জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে উৎসবের পরিবেশ।

মহানবমী উপলক্ষে সকাল থেকে বান্দরবানের বিভিন্ন মণ্ডপে দেবী দুর্গার চরণে শ্রদ্ধা নিবেদন ও প্রার্থনা করছেন নারী-পুরুষ ভক্তরা। অনেকে উপবাস থেকে নিজ নিজ ধর্মীয় ব্রত পালন করছেন। দেবীর উদ্দেশে পূজা নিবেদন, মোমবাতি প্রজ্বালন ও ধূপ জ্বালিয়ে প্রণাম জানানোর মধ্য দিয়ে তারা দিনটি পালন করছেন।

জেলার কেন্দ্রীয় দুর্গামন্দির ছাড়াও বালাঘাটা, কালাঘাটা, হাফেজঘোনা ও মেম্বারপাড়াসহ বিভিন্ন এলাকার পূজামণ্ডপে প্রচলিত ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে চলছে পূজা-অর্চনা। এ সময় ভক্তরা নিজেদের পরিবার-পরিজনের সুখ, শান্তি ও মঙ্গল কামনার পাশাপাশি সবার কল্যাণে প্রার্থনা করছেন।

এ বছর বান্দরবান জেলায় মোট ৩৩টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। উৎসবের আনুষ্ঠানিকতা শেষ হবে আগামী ২১ অক্টোবর বুধবার সকালে পুষ্পাঞ্জলি গ্রহণের পর দেবী দুর্গার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।

মহানবমীর ধর্মীয় আনুষ্ঠানিকতাকে কেন্দ্র করে জেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্তদের অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসবের আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  মহানবমী   বান্দরবান   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close