সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বুড়িচংয়ে এলপিজি গ্যাসের সিলিন্ডার ২১০০ টাকায় বিক্রির অভিযোগ
মো. আবদুল্লাহ, বুড়িচং (কুমিল্লা)
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় কিছু ডিলার ও ব্যবসায়ীর বিরুদ্ধে। ১২ কেজি ওজনের প্রতিটি গ্যাস সিলিন্ডার সরকার নির্ধারিত ১ হাজার ৮০০ টাকার পরিবর্তে ২ হাজার থেকে ২ হাজার ১০০ টাকায় বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

উপজেলার বিভিন্ন বাজার ঘুরে এবং স্থানীয় ভোক্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাসের বাড়তি দামের কারণে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষকে বাড়তি অর্থ গুনতে হচ্ছে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমূল্যের মধ্যে গ্যাসের অতিরিক্ত দাম তাদের আর্থিক চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

ক্রেতাদের অভিযোগ, গ্যাস কিনতে গেলে ব্যবসায়ীরা নানা অজুহাতে নির্ধারিত দামের চেয়ে বেশি টাকা নিচ্ছেন। কেউ কেউ কৃত্রিম সংকট দেখিয়ে ক্রেতাদের কাছ থেকে বাড়তি দাম আদায় করছেন বলেও অভিযোগ রয়েছে। নির্ধারিত দামে গ্যাস চাইলে দোকানে গ্যাস নেই বলে ফিরিয়ে দেওয়া হয় বলে দাবি করেছেন কয়েকজন ভুক্তভোগী।

নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘সরকারি নির্ধারিত দাম ১ হাজার ৮০০ টাকা হলেও বাধ্য হয়ে আমাদের ২ হাজার ১০০ টাকা দিয়ে গ্যাস কিনতে হচ্ছে। প্রতিবাদ করলে দোকানে গ্যাস নেই বলে জানানো হয়।’

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, বাজার তদারকি ও নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান না থাকায় কিছু ব্যবসায়ী বেশি দামে গ্যাস বিক্রির সুযোগ পাচ্ছেন। তারা এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।

স্থানীয়দের দাবি, উপজেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মাধ্যমে বাজার তদারকি জোরদার করে অভিযোগের তদন্ত করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন তারা।

এলপিজি গ্যাসের সিলিন্ডার নির্ধারিত দামে সহজলভ্য করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন বুড়িচংয়ের ভোক্তারা।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close