মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সব ধর্মের মানুষকে নিয়ে প্রত্যাশিত দেশ গড়তে হবে: প্রধানমন্ত্রী      ● তারেক রহমানকে ঘিরে রাজশাহীতে উৎসবের আমেজ, উন্নয়ন নিয়ে যত প্রত্যাশা      ● ডেঙ্গু কেড়ে নিল আরও চার প্রাণ      ● সরকারি চাকরিজীবীদের এ মাসেই বাড়তি বেতন, প্রজ্ঞাপন জারি      ● প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করলেন ইশরাক হোসেন      ● আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু      ● ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী       
দেশজুড়ে
কিশোরগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ২:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. আলমগীরী ওরফে আলম (৩৫) নামে যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মো. আলমগীরী ওরফে আলম সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ এবং মাদক কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা পৌনে ১২টার দিকে সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে মো. আলমগীরী ওরফে আলমকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মো. আলমগীরী ওরফে আলম দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। এ ধরনের কর্মকাণ্ডের কারণে এলাকার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন তারা। মাদক কারবার বন্ধে নিয়মিত অভিযান জোরদার এবং জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাটি শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  কিশোরগঞ্জ   মাদক   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close