সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
গঙ্গাচড়ার ৯৪ পূজামণ্ডপে এমপি রায়হান সিরাজীর অনুদান
গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৩:২৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ৯৪টি পূজামণ্ডপে অনুদান দিয়েছেন রংপুর-১ আসনের সংসদ সদস্য মো. রায়হান সিরাজী।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবনের সম্মেলনকক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি এবং বিভিন্ন ইউনিয়ন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে এ অনুদান তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হামিদুল ইসলাম বলেন, ধর্মীয় উৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনে পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতা গুরুত্বপূর্ণ। দুর্গাপূজা সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসন সব সময় সহযোগিতা করে আসছে। পূজামণ্ডপের শৃঙ্খলা বজায় রাখা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

জামায়াতে ইসলামী গঙ্গাচড়া উপজেলা শাখার আমির মাওলানা মো. নায়েবুজ্জামান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব পালনের অধিকার রয়েছে। ধর্ম-বর্ণনির্বিশেষে পারস্পরিক শ্রদ্ধা ও সহমর্মিতার মাধ্যমে শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর মিডিয়া সেলপ্রধান আশরাফুল আলম, উপজেলা শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি কমলকান্ত রায়, যুগ্ম সাধারণ সম্পাদক নির্মল রায়, সহসভাপতি শ্যামল রায় ও কোষাধ্যক্ষ সুধীর চন্দ্র বর্মন।

এ সময় বিভিন্ন পূজামণ্ডপ ও পূজা উদযাপন কমিটির নেতারা উপস্থিত ছিলেন।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  গঙ্গাচড়া   পূজামণ্ডপ   এমপি রায়হান সিরাজীর অনুদান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close