মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
খেলাধুলা
রোনালদোকে ৩০ দিনের নিষেধাজ্ঞা ও ৩৫ হাজার টাকা জরিমানা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৪:০১ পিএম
ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো

পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ক্ষোভ দেখিয়ে জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে যাওয়ার কারণে  ৩০ দিনের জন্য নিষিদ্ধ করেছে পর্তুগাল ফুটবল ফেডারেশন (এফপিএফ)। পাশাপাশি তাকে ২৫৫ ইউরো (বাংলাদেশি টাকায় ৩৫ হাজারের বেশি) জরিমানাও করা হয়েছে।

গতকাল সোমবার (১৯ অক্টোবর) রোনালদোকে এই শাস্তি দেওয়া হয়েছে। 

এফপিএফের শৃঙ্খলা কমিটি জানিয়েছে, রোনালদোর বিবৃতিতে প্রকাশিত ‘অনুশোচনা’ এবং ফুটবলে তার অবদান ও ক্রীড়াক্ষেত্রে অর্জিত স্বীকৃতির বিষয়গুলো বিবেচনায় নিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রোনালদোকে এর আগে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছিল।

এফপিএফের সভাপতি পেদ্রো প্রোয়েনসা পর্তুগিজ সংবাদমাধ্যম রেকর্ডকে বলেছেন, ‘বিষয়টির নিষ্পত্তি হওয়ার পর রোনালদোকে আবার জাতীয় দলে ফিরিয়ে আনার ব্যাপারে আগ্রহ তৈরি হয়েছে।’

রোনালদোর শাস্তি কার্যকর ধরা হয়েছে গেল ২ অক্টোবর থেকে। অর্থাৎ এরইমধ্যে ১৮ দিনের নিষেধাজ্ঞা অতিবাহিত হয়ে গেছে। ফলে আগামী ১৪ ও ১৭ নভেম্বর যথাক্রমে ডেনমার্ক ও ওয়েলস ম্যাচের জন্য বাছাইয়ের উপযুক্ত থাকবেন তিনি।

ক্রিস্টিয়ানো রোনালদো জাতীয় দলের ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন স্কোয়াডে থাকার পর খেলতে না পারায়। ওয়েলসের বিপক্ষে ওই ম্যাচের পর পর্তুগাল কোচ জর্জ জেসুস তাকে ডেনমার্ক ম্যাচেও বসিয়ে রাখার সিদ্ধান্তের কথা জানান।

রোনালদো এরপর বিবৃতি দিয়েছিলেন। সেখানে সতীর্থদের কাছে ক্ষমা চান তিনি। কিন্তু জেসুসের বিরুদ্ধে নিজের সঙ্গে করা প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তোলেন। 

বিবৃতিতে রোনালদো জানিয়েছিলেন, এফপিএফ তাকে যে শাস্তিই দিক, তা তিনি মেনে নেবেন। 

তবে একই সঙ্গে জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ইচ্ছার কথাও স্পষ্ট করেন তিনি।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রোনালদোকে নিষেধাজ্ঞা   জরিমানা  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close