সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:৫৩ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ পুলিশ কর্তৃক আয়োজিত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেছেন ঢাকা বিভাগের কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। 

মঙ্গলবার (২০ অক্টোবর) আয়োজতি সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. মোস্তাফিজুর রহমান, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) মো. হাবিবুর রহমান।

সফরকালে মনিরুজ্জামান মিঞা নারায়ণগঞ্জের সদরের শ্রী শ্রী রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ ও আমলাপাড়া সার্বজনীনভাবে পূজামণ্ডপসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং মণ্ডপের নিরাপত্তা, সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও উৎসবের সুষ্ঠু ব্যবস্থাপনা নিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শন ও মতবিনিময়কালে পূজামণ্ডপ এবং আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিতকরণ, গুজব ও অপপ্রচার প্রতিরোধ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের মধ্যে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির, জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতিসহ সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও পূজা উদ্‌যাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের চেতনায় শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্‌যাপনে সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  নারায়ণগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন   ঢাকা বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close