মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
স্বপ্নপূরণে ধারাবাহিকতা, শৃঙ্খলা ও অধ্যবসায়ের বিকল্প নেই : শিবির সভাপতি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:০০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শিক্ষার্থীদের জীবনে সফলতা অর্জনের জন্য শুধু স্বপ্ন দেখাই যথেষ্ট নয়; বরং স্বপ্ন বাস্তবায়নে ধারাবাহিকতা, শৃঙ্খলা, দৃঢ় সংকল্প ও অধ্যবসায় অপরিহার্য বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম। 

মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই স্মৃতি হলে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, চট্টগ্রাম মহানগর উত্তরের উদ্যোগে স্কুল ও মাদরাসার প্রায় ৫০০ মেধাবী শিক্ষার্থীকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

অনুষ্ঠানে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘যে স্বপ্ন মানুষকে ঘুমাতে দেয় না, সেটিই প্রকৃত স্বপ্ন। কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হলে শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, জ্ঞানার্জন, আত্মবিশ্লেষণ ও দক্ষতা উন্নয়নে মনোযোগী হতে হবে। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জন নয়, বরং প্রকৃত জ্ঞান ও যোগ্যতা অর্জনের মাধ্যমে নিজেদের গড়ে তুলতে হবে।’

তিনি আরও বলেন, ‘জীবনের সফলতা শুধু ভালো চাকরি, পদ-পদবি কিংবা সামাজিক মর্যাদার মধ্যে সীমাবদ্ধ নয়। অর্জিত জ্ঞান ও যোগ্যতাকে মানুষের কল্যাণে এবং সমাজ ও দেশের উন্নয়নে কাজে লাগানোই হওয়া উচিত শিক্ষার্থীদের অন্যতম লক্ষ্য। বাংলাদেশের বিপুল মানবসম্পদ ও মেধাবী তরুণ সমাজকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব।’

শিক্ষাজীবনে ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করে নুরুল ইসলাম সাদ্দাম বলেন, ‘শিক্ষার্থীদের সময়ের সঠিক ব্যবহার, আত্মনিয়ন্ত্রণ, নৈতিকতা ও অধ্যবসায়ের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। পাশাপাশি আল্লাহর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে নিজেদের দায়িত্ব পালনে আন্তরিক হতে হবে।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ছাত্রশিবিরের প্রচার সম্পাদক এসএম ফরহাদ, সংগঠনটির কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক হাফেজ আবু মুসা, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও আণবিক জীববিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ আতিয়ার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তরের সভাপতি। সঞ্চালনা করেন সংগঠনটির চট্টগ্রাম মহানগর উত্তরের সেক্রেটারি খুররম মুরাদ।

স্কুল ও মাদরাসার বিভিন্ন শ্রেণিতে টপ টেন অর্জনকারী শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা বিকাশ, নৈতিকতা, ব্যক্তিত্ব গঠন ও ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা শিক্ষার্থীদের ভালো ফলাফলের ধারাবাহিকতা বজায় রাখার পাশাপাশি জ্ঞান, দক্ষতা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে কাজ করার আহ্বান জানান। 

তারা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং তাদের শিক্ষা ও ব্যক্তিত্ব বিকাশে সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  স্বপ্নপূরণে ধারাবাহিকতা   শৃঙ্খলা   অধ্যবসায়ের বিকল্প   শিবির সভাপতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close