মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● বিস্ফোরণ-অগ্নিসংযোগে কাঁপছে রাজধানী, ছড়িয়ে পড়ছে আতঙ্ক      ● মিরপুরে ককটেল বিস্ফোরণ, ধানমন্ডিতে বিশ্ববিদ্যালয়ের বাসে আগুন      ● ফার্মগেটে মেট্রো স্টেশনের নিচে বাসে অগ্নিসংযোগ      ● শেখ হাসিনার এনআইডি-পাসপোর্টের আবেদনের সত্যতা-আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে      ● জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন সূচনা হয়েছে: স্পিকার      ● পাসপোর্ট ও এনআইডির জন্য হাসিনা নিজে কোনো আবেদন করেননি : বাংলাদেশ হাইকমিশন      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ২২৬০      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীর হাত থেকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড’ নিলেন ভেড়ামারার পারভীন নাহার
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১০:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত ‘ইয়ুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড-২০২৬’ পুরস্কার পেয়েছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উদ্যোক্তা পারভীন নাহার কণিকা। 

শনিবার (১৭ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান তার হাতে অ্যাওয়ার্ড ও অনুদানের চেক তুলে দেন। 

এ সময় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমিনুল হক উপস্থিত ছিলেন।

পারভীন নাহার কণিকা কুষ্টিয়ার ভেড়ামারা পৌর শহরের কলেজপাড়ার মৃত আসাদুজ্জামান কাজল ও শিল্পী খাতুন দম্পতির মেয়ে। সামাজিক ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে দেশের ১৫জন তরুণ-তরুণীকে ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬’ দেওয়া হয়। পাশাপাশি দেশের নিবন্ধিত ৪৩২টি যুব সংগঠনকে মোট ৩ কোটি ৫৭ লাখ টাকার প্রকল্পভিত্তিক অনুদান দেওয়া হয়।

আত্মকর্মসংস্থান, ক্রীড়া, সমাজসেবা, বিজ্ঞান ও প্রযুক্তি, নারী ও শিশু উন্নয়ন, শিক্ষা, পরিবেশ ও জলবায়ু এবং কলা ও সংস্কৃতি—এই আটটি বিভাগে বাছাই করা ১৫ জন তরুণ-তরুণী এবার পুরস্কার পান। প্রতিটি পুরস্কারের সঙ্গে ১ লাখ টাকার নগদ অর্থ বা প্রাইজবন্ড, সম্মাননা ক্রেস্ট ও সনদ দেওয়া হয়।

কুষ্টিয়ার ভেড়ামারার এক নিম্নবিত্ত পরিবারে জন্ম নেওয়া কনিকার জীবনের শুরুটা ছিল নিদারুণ সংগ্রামের। বাবার অসুস্থতা, পারিবারিক অভাব এবং অল্প বয়সে বাল্যবিবাহ ও স্বামীর চরম নির্যাতনের শিকার হয়েও তিনি কখনো দমে যাননি। বরং সব প্রতিবন্ধকতাকে পাশ কাটিয়ে তিনি প্রথমে টিউশনি, সেলাই ও নার্সিংয়ের মতো পেশায় যুক্ত হয়ে নিজেকে আর্থিকভাবে স্বাবলম্বী করেন।

পরবর্তী নিজের একটি প্রতিষ্ঠান গড়ার স্বপ্ন নিয়ে স্যানিটারি ন্যাপকিন তৈরির ব্যবসা শুরু করেন কনিকা। আর্থিক সংকটের মধ্যেও তিনি ২০১৯ সালে 'উষা যুব উন্নয়ন সংগঠন' প্রতিষ্ঠা করেন। এই সংগঠনের মাধ্যমে তিনি এলাকার তরুণ-তরুণীদের নিয়ে ন্যাপকিন তৈরি, নকশীকাঁথা এবং গবাদিপশু পালনের মতো কার্যক্রম শুরু করেন, যা আজ অনেকের আত্মকর্মসংস্থানের পথ তৈরি করেছে।

পারভীন নাহার কনিকার জাতীয় স্বীকৃতিতে ভেড়ামারা জুড়ে বইছে আনন্দের জোয়ার। তার এই অসাধারণ পথচলা ও স্বীকৃতি দেশের তরুণ প্রজন্মকে আত্মকর্ম সংস্থান ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডে আরও বেশি উৎসাহিত করবে বলে স্থানীয়রা মনে করেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীর হাত থেকে   ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড   ভেড়ামারার পারভীন নাহার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close