শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● এইচএসসি পরীক্ষা : ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী      ● পাসের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ বেশি ছেলেদের      ● মিরপুর-১০-এ ফের পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীদের পরীক্ষা এক মাসের মধ্যে: শিক্ষামন্ত্রী       ● এইচএসসির ফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ      ● সৌদিতে আগুনে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে      ● কানেক্টিভিটির নামে বাংলাদেশকে ইজারা দেওয়া যাবে না : শফিকুর রহমান      
শিক্ষা
এইচএসসি পরীক্ষা : ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেননি কোনো শিক্ষার্থী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ২:৩৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষায় কোনো শিক্ষার্থী পাস করতে পারেননি—এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯৩টিতে। গত বছর এ সংখ্যা ছিল ২০২। অর্থাৎ, এক বছরের ব্যবধানে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। বিপরীতে, শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হওয়া প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

শনিবার (৩১ অক্টোবর) চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের পর শিক্ষা বোর্ডগুলোর পরিসংখ্যানে এ তথ্য উঠে এসেছে।

প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর দেশের ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট ৯ হাজার ৩৯০টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে ২৯৩টি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করতে পারেননি। অন্যদিকে, শতভাগ পাস করেছে ১৩৯টি প্রতিষ্ঠান।

গত বছর মোট ৯ হাজার ৩০২টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পরীক্ষার্থীরা এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সে বছর শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি, আর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ৩৪৫টি।

দুই বছরের পরিসংখ্যান তুলনা করলে দেখা যায়, এবার পরীক্ষায় অংশ নেওয়া প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৮৮টি। তবে শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২০৬টি। একই সময়ে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি।

এ বছর ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১২ লাখ ৪০ হাজার ৭৯৮ জন পরীক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ লাখ ৪৬ হাজার ৬৮৫ জন। সার্বিক পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ১২ শতাংশে।

গত বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ছিল ৫৮ দশমিক ৮৩ শতাংশ। সেই হিসাবে এক বছরের ব্যবধানে পাসের হার কমেছে ৬ দশমিক ৭১ শতাংশ পয়েন্ট।

প্রতিষ্ঠানভিত্তিক ফলাফলে শূন্য পাস প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি এবং শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমে যাওয়ার পাশাপাশি সার্বিক পাসের হার কমে যাওয়ার চিত্রও উঠে এসেছে এবারের ফলাফলে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  এইচএসসি   পরীক্ষা   শিক্ষাপ্রতিষ্ঠান   পাস   শিক্ষার্থী  
মতামত লিখুন:
Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close