শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
রাজধানী
ডেঙ্গু মোকাবিলায় মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক চালু করল ডিএনসিসি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ডেঙ্গু রোগী শনাক্তকরণ ও চিকিৎসাসেবা নগরবাসীর দোরগোড়ায় পৌঁছে দিতে মিরপুরে মোবাইল ফিভার ক্লিনিক কার্যক্রম চালু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। 

শনিবার (৩১ অক্টোবর) মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক শফিকুল ইসলাম খান বলেন, ‘জনগণের অধিকার ও গণতন্ত্র রক্ষায় যেকোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশের মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং যেকোনো চক্রান্ত প্রতিহত করে সুশাসন প্রতিষ্ঠা বর্তমান প্রশাসনের অন্যতম লক্ষ্য।’

তিনি বলেন, ‘নগরবাসীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং ডেঙ্গুর মতো মশাবাহিত রোগ মোকাবিলায় ডিএনসিসির মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। সাধারণ মানুষ যাতে সহজে ও দ্রুত চিকিৎসাসেবা পান, সে লক্ষ্যেই মোবাইল ফিভার ক্লিনিক চালু করা হয়েছে।’

প্রশাসক আরও বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা ও নেতৃত্বে দেশ পরিচালনায় সফলতা অর্জনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করছেন।’ 

দেশের মানুষের মৌলিক অধিকার ও সেবা নিশ্চিত করতে মাঠপর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ এবং চিকিৎসাসেবা কার্যক্রম অব্যাহত রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।

নিজেদের রাজনৈতিক পরিচয়ের পাশাপাশি জনসেবার দায়িত্বের কথা তুলে ধরে শফিকুল ইসলাম খান বলেন, ‘আমরা শুধু রাজনৈতিক কর্মী নই, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা জনসেবক।’

মিরপুরের ফুটপাত দখলমুক্ত করার প্রসঙ্গে তিনি বলেন, ‘নগরবাসীর সহযোগিতায় মিরপুর-১০-এর পাশাপাশি মিরপুর-১ নম্বরের ফুটপাত থেকেও অবৈধ স্থাপনা ও দখল উচ্ছেদ করে চলাচলের উপযোগী করা সম্ভব হয়েছে।’ 

এ কাজে পাশে থাকার জন্য নগরবাসীকে ধন্যবাদ জানান তিনি। একই সঙ্গে ভবিষ্যতেও নগর উন্নয়ন ও জনসেবামূলক কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে ডিএনসিসির সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ডেঙ্গু   মোকাবিল   মিরপুর   মোবাইল ফিভার ক্লিনিক   চালু   ডিএনসিসি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close