শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ২১ নভেম্বর সশস্ত্র বাহিনীর ইতিহাসে অবিস্মরণীয় অধ্যায় : প্রধানমন্ত্রী      ● সন্ত্রাসীদের পাসপোর্টের আবেদন প্রয়োজন পড়ে না : প্রতিমন্ত্রী হুমায়ুন কবির      ● ৬২-তে তারেক রহমান : সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান       ● ডেঙ্গুতে আরও তিনজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৩৪৭      ● রামুতে ট্রেনের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল সিএনজি, চারজন নিহত      ● হুতিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত      ● হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু, নতুন রোগী ১২৭০      
রাজধানী
মাদক ও কিশোরগ্যাং নির্মূলে উত্তরায় আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৪৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

মাদক ও কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীর উত্তরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (৩১ অক্টোবর) বিকালে উত্তরার দক্ষিণখানের মুন্সি মার্কেট এলাকার ঝিলপার্কে ৫০ নম্বর ওয়ার্ড বিএনপি ও স্থানীয় জনগণের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সদস্য আব্দুস সালাম সরকার। বিশেষ অতিথি ছিলেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক মো. হেলাল তালুকদার, উত্তরা পূর্ব থানা বিএনপির আহ্বায়ক মো. শাহ আলম ও দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন।

এ ছাড়া সভায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

দক্ষিণখান থানা বিএনপির যুগ্ম-আহ্বায়ক হাজী মোহাম্মদ শাহ জালালের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন ৫০ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সালাহ উদ্দিন খান (লিটন)।

সভায় বক্তারা বলেন, এলাকায় মাদক ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তরুণদের অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তারা।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  মাদক   কিশোরগ্যাং   নির্মূল   উত্তরা   আলোচনা   সভা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close