শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
রাজধানী
শ্রমিক বিক্ষোভে পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১:১৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় পুলিশের একটি গাড়িতে আগুন দিয়েছেন আন্দোলনরত শ্রমিকরা। 

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে পল্লবী থানা এলাকার পূরবী সিনেমা হল সড়কের সামনে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, দুপুর সোয়া ১২টার দিকে পুলিশের গাড়িটিতে আগুন জ্বলছিল। এ সময় আন্দোলনরত শ্রমিকরা গাড়িটির পাশে অবস্থান করছিলেন।

আগুন নেভাতে ফায়ার সার্ভিসের একটি গাড়ি ঘটনাস্থলে এলে শ্রমিকরা সেটিকে ধাওয়া দেন। এ সময় পুলিশ তিনটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।

এর আগে সকাল সাড়ে ৯টার দিকে বেতন বাড়ানোর দাবিতে মিরপুর-১০ ও মিরপুর-১১ নম্বর বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন আন্দোলনরত শ্রমিকরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন জানান, খবর পেয়ে পল্লবী স্টেশনের একটি দল ঘটনাস্থলে গেছে। তবে সেটি পুলিশের গাড়ি কি না, তা তিনি নিশ্চিতভাবে বলতে পারছেন না।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক বিক্ষোভ   পল্লবী   পুলিশের গাড়িতে আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close