রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
জাতীয়
শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ২:৫৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বোর্ড গঠন নিয়ে চলমান অসন্তোষের পেছনে কয়েকটি রাজনৈতিক সংগঠনের ইন্ধন রয়েছে। পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

রোববার (১ নভেম্বর) সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে মজুরি বোর্ড গঠনের ঘোষণা উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পর এ ধরনের পরিস্থিতি আর থাকবে না বলে আশা প্রকাশ করেন তিনি।

সংবাদ সম্মেলনে গতকালের ঘটনাগুলোর প্রসঙ্গ টেনে আরিফুল হক চৌধুরী বলেন, ‘যারা এসব ঘটনা ঘটিয়েছেন, তারা শ্রমিক নন। ১৫ থেকে ২০ জন লোক গিয়ে একটি ঘটনা ঘটিয়েছেন। অথচ গার্মেন্টস শ্রমিকদের বিভিন্ন ফেডারেশন ও নেতারা আমাদের সঙ্গে বৈঠক করেছেন। তারা গণমাধ্যমের মাধ্যমেও শ্রমিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, সরকার রোববার মজুরি বোর্ড ঘোষণা করবে। তাই শ্রমিকদের কারখানায় অবস্থান করার কথা।’

তিনি বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনার পরই মজুরি বোর্ড গঠনের বিষয়ে ঘোষণা দেওয়ার কথা গণমাধ্যমের মাধ্যমে জানানো হয়েছিল। কিন্তু আজ সংশ্লিষ্ট কয়েকটি কারখানায় অযথা ছুটি ঘোষণা করা হয়েছে। শ্রমিকদের কারখানা থেকে ছুটি দিয়ে দেওয়ার পর বলা হচ্ছে, মজুরি বোর্ড এখনো ঘোষণা করা হয়নি।
 
শ্রমমন্ত্রী বলেন, ‘আমার মনে হয়, কয়েকটি রাজনৈতিক সংগঠন পরিকল্পিতভাবে এসব ঘটনা ঘটাচ্ছে, যাতে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হয়। জনগণ ও শ্রমিকরা বিষয়টি বুঝতে পারবেন বলে আমি আশা করি।’

ঘটনার পেছনে ষড়যন্ত্র রয়েছে কি না– এমন প্রশ্নের জবাবে শ্রমমন্ত্রী বলেন, কোনো একটি বিষয়কে সামনে রেখে অন্য কোনো গোষ্ঠী নিজেদের স্বার্থ হাসিলের চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। জনগণ, শ্রমিক ও গণমাধ্যমকর্মীরা সচেতন থাকলে এ ধরনের উদ্দেশ্য সফল হবে না।

আজকের ঘটনার পর সরকার কঠোর অবস্থানে যাবে কি না– জানতে চাইলে তিনি বলেন, ‘আমার মনে হয়, আজ মজুরি বোর্ড গঠনের ঘোষণা দেওয়ার পর এ ধরনের পরিস্থিতি আর থাকবে না, ইনশাআল্লাহ।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক অসন্তোষ   রাজনৈতিক ইন্ধন   শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close