শনিবার, ২১ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
রাজধানী
পোশাক শ্রমিকদের বিক্ষোভে ৫ মেট্রোস্টেশন বন্ধ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৩:০৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের শ্রমিকদের বিক্ষোভে রাজধানীর মিরপুর ১০, ১১, ১২ নম্বরসহ মেট্রো রেলের পাঁচটি স্টেশন বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টার দিকে সংঘর্ষের পর থেকে এসব মেট্রোস্টেশন বন্ধ করে দেওয়া হয়।

জানা যায়, মিরপুর-১০-এ সড়ক অবরোধ করা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এতে করে মিরপুর-১০, মিরপুর-১১ ও পল্লবী স্টেশন বন্ধ করা হয়। পরে শেওড়াপাড়া ও কাজীপাড়া স্টেশনও বন্ধ করে দেওয়া হয়েছে বলে তথ্য পাওয়া যায়।

এদিন সকাল থেকেই মিরপুর ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে দলে দলে শ্রমিক এসে সড়কে অবস্থান নেন। এতে মিরপুর-১০ থেকে মিরপুর-১৪ এবং পল্লবীসহ আশপাশের সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

এক পর্যায়ে শ্রমিকদের সড়ক থেকে সরাতে গেলে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। দুপুর ১২টার পর আইন-শৃঙ্খলা বাহিনী মিরপুর-১০-এর নিয়ন্ত্রণ নেয়। পোশাক শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে মিরপুর ২, ১১ ও ১৪-এর রাস্তায় বিক্ষিপ্তভাবে অবস্থান নেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মিরপুর ১০ পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। সীমিতভাবে কিছু যানবাহন চলাচল শুরু হয়েছে। তবে রাস্তা এখন প্রায় ফাঁকা। পুলিশ রাস্তায় কাউকে দাঁড়াতে দিচ্ছে না।

মিরপুর থানার কর্তব্যরত অফিসার এসআই হাফিজুল ইসলাম বলেন, ‘এই মুহূর্তে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে এলাকা। আমদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে রয়েছেন। তারা পর্যবেক্ষণ করছেন।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  পোশাক শ্রমিক   বিক্ষোভ   মেট্রোস্টেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close