রোববার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● শ্রমিকদের বিক্ষোভে রাষ্ট্রবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ      ● শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী      ● শ্রমিক বিক্ষোভে পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন      ● আবারও মিরপুরে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ      ● জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী      ● ফ্যাসিবাদ রুখতে রাজনৈতিক ঐক্যের বিকল্প নেই : স্বরাষ্ট্রমন্ত্রী      ● কোনাবাড়ী থেকে চন্দ্রা পর্যন্ত সব পোশাক কারখানা ছুটির ঘোষণা      
জাতীয়
ওএমএস কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি-অনিয়ম বরদাশত করা হবে না : খাদ্যমন্ত্রী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৫:২০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা। তিনি বলেছেন, ‘সাধারণ মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য পৌঁছে দিতে এ কার্যক্রমের পরিধি বাড়ানো হয়েছে। স্বচ্ছতা ও জবাবদিহির ভিত্তিতে কার্যক্রম পরিচালনায় প্রধানমন্ত্রীর কঠোর নির্দেশনা রয়েছে।’

রোববার (১ নভেম্বর) বিকাল ৩টার দিকে মানিকগঞ্জ পৌরসভার শহীদ মিনার চত্বরে ওএমএসের ট্রাকসেল কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

খাদ্যমন্ত্রী বলেন, ‘মানুষের মৌলিক চাহিদা পূরণে সরকার বদ্ধপরিকর। ওএমএস কার্যক্রমের সুবিধা যাতে প্রকৃত সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সে জন্য স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করা হচ্ছে। এ কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না।’

উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির জেলা পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

ওএমএসের নির্ধারিত মূল্যতালিকা অনুযায়ী, প্রতি কেজি চাল ৩০ টাকা এবং আটা ২৪ টাকা দরে বিক্রি করা হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি চাল ও ৫ কেজি আটা কিনতে পারবেন। শহীদ মিনার চত্বরের বিক্রয়কেন্দ্র থেকে প্রতিদিন ২০০ জন ক্রেতা এ সুবিধা পাবেন। এ কেন্দ্রে প্রতিদিন ১ মেট্রিক টন চাল ও ১ মেট্রিক টন আটা বরাদ্দ রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পৌরসভার মোট ৯টি নির্ধারিত স্থানে ওএমএসের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। খাদ্য অধিদপ্তরের বাস্তবায়নে খাদ্য মন্ত্রণালয়ের এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে খাদ্যপণ্য সরবরাহ করা হচ্ছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  ওএমএস   কার্যক্রম   দুর্নীতি   অনিয়ম   বরদাশত   খাদ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close