রোববার, ১ নভেম্বর ২০২৬,
১৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ১ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণহানি      ● শ্রমিকদের বিক্ষোভে রাষ্ট্রবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ      ● শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী      ● শ্রমিক বিক্ষোভে পল্লবীতে পুলিশের গাড়িতে আগুন      
জাতীয়
পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ৮:২৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তৈরি পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখার পাশাপাশি শ্রমিকসহ সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ডিসেম্বর সামনে রেখে পোশাক খাতে অস্থিরতা সৃষ্টির চেষ্টা রাজনৈতিকভাবে মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

রোববার (১ নভেম্বর) রাতে সচিবালয়ে প্রধানমন্ত্রী ও মন্ত্রী-উপদেষ্টাদের জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, ‘পোশাকশিল্পের উৎপাদন অব্যাহত রাখা এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। ডিসেম্বরকে কেন্দ্র করে এ খাতে অস্থিরতা তৈরির কোনো চেষ্টা হলে সরকার তা রাজনৈতিকভাবে মোকাবিলা করবে।’

এর আগে সন্ধ্যায় শ্রমিক অসন্তোষের পরিস্থিতি পর্যালোচনা এবং তা নিরসনে করণীয় ঠিক করতে মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে শ্রমিক অসন্তোষের বর্তমান অবস্থা, এর পেছনের কারণ এবং সমস্যা সমাধানে সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়।

এদিকে গার্মেন্টস শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণের লক্ষ্যে সরকার মজুরি বোর্ড গঠন করে রোববার গেজেট প্রকাশ করেছে। বোর্ডে তৈরি পোশাকশিল্পের মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের (বিজিআইডব্লিউএফ) সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।

গেজেটে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব মালিকদের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন শ্রমিকদের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

শ্রমিকদের নতুন মজুরি কাঠামো নির্ধারণের প্রক্রিয়া এবং কারখানার উৎপাদন স্বাভাবিক রাখার উদ্যোগ—দুই বিষয়ই পোশাক খাতের বর্তমান পরিস্থিতিতে সরকারের আলোচনার কেন্দ্রে রয়েছে।

কেকে/এআই


আরও সংবাদ   বিষয়:  পোশাক   কারখানা   উৎপাদন   সচল   প্রধানমন্ত্রী   নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close