রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
আন্তর্জাতিক
ফ্লোরিডায় আবাসিক এলাকায় বিমান বিধ্বস্ত, নিহত ৯
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:২৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডায় আবাসিক এলাকায় একটি ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। 

রোববার (১ নভেম্বর) দুপুর ১২টা ৫০ মিনিটে পাম বিচ কাউন্টির ক্রিসহ্যাভেন এলাকায় লিয়ারজেট-৬০ মডেলের উড়োজাহাজটি বিধ্বস্ত হয়।

দুর্ঘটনায় আশপাশের কয়েকটি বাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-এ-লাগো রিসোর্ট থেকে প্রায় ১৪ কিলোমিটার দূরে। বিমানটি টেক্সাসের অস্টিন-বার্গস্ট্রম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাহামার নর্থ এলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়েছিল।

তবে বিমানটি বোকারাটন থেকে উড্ডয়ন করেছিল কি না, সে বিষয়ে প্রাথমিক তথ্য নিশ্চিত হওয়া যায়নি। প্রায় আট হাজার ফুট উচ্চতায় থাকা অবস্থায় উড়োজাহাজটি হঠাৎ ডান দিকে বাঁক নেয় এবং দ্রুত নিচের দিকে নেমে আসে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মাটিতে আছড়ে পড়ার আগে বিমানটি একটি গাছে ধাক্কা দেয় এবং বিদ্যুতের তার ছিঁড়ে ফেলে। এতে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়। চারদিকে ছড়িয়ে পড়ে বিমানের জ্বলন্ত ধ্বংসাবশেষ। ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় আশপাশের আকাশ।

দুর্ঘটনার সময় ওই এলাকায় বৃষ্টি, বজ্রপাত এবং ঘণ্টায় ১৫ থেকে ২৫ মাইল বেগে ঝোড়ো হাওয়া বইছিল। আবহাওয়ার বিরূপ পরিস্থিতির সঙ্গে দুর্ঘটনার কোনো সম্পর্ক রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের পরিবহন সচিব শন ডাফি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ফ্লোরিডা   বিমান বিধ্বস্ত   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close