সোমবার, ২ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● অক্টোবরে রেমিট্যান্সে রেকর্ড, দেশে এসেছে ২৮৭ কোটি ডলার      ● পোশাক কারখানার উৎপাদন সচল রাখতে প্রধানমন্ত্রীর নির্দেশ      ● রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      ● গার্মেন্টস শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে বোর্ড গঠন, গেজেট প্রকাশ      ● ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ জনের প্রাণহানি      ● শ্রমিকদের বিক্ষোভে রাষ্ট্রবিরোধী চক্র যুক্ত হতে পারে: পুলিশ      ● শ্রমিক অসন্তোষের পেছনে রাজনৈতিক ইন্ধন রয়েছে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী      
জাতীয়
মিরপুরে পোশাকশ্রমিকদের বিক্ষোভ তৃতীয় দিনে, পুলিশের ধাওয়ায় ছত্রভঙ্গ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১১:২২ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর মিরপুরে ন্যূনতম মজুরি বৃদ্ধির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ অব্যাহত রয়েছে।

সোমবার (২ নভেম্বর) সকালেও মিরপুর-১৪ নম্বর এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন কারখানায় ফিরে যান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৩১ অক্টোবর) মিরপুরের কয়েকটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের সূত্রপাত হয়। প্রথমে কারখানার ভেতরে কর্মবিরতি ও বিক্ষোভ চললেও রোববার তা সড়কে ছড়িয়ে পড়ে। এদিন শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধে মিরপুরের বিভিন্ন এলাকায় যান চলাচল ব্যাহত হয়।

একপর্যায়ে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগের পাশাপাশি পুলিশের ওপর হামলার চেষ্টার অভিযোগ ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কঠোর অবস্থান নেয়। এসব ঘটনায় কয়েকজনকে আটকও করা হয়।

এরই ধারাবাহিকতায় সোমবার সকাল থেকে মিরপুর-১৪ নম্বর এলাকার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা রাস্তায় নামার চেষ্টা করেন। তাঁরা মিছিল নিয়ে মিরপুর-১০ নম্বর গোলচত্বরের দিকে এগোতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশ ধাওয়া দিলে শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে যান। একই সময়ে মিরপুর-১০ নম্বর এলাকাতেও শ্রমিকদের আরেকটি দল জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশের তৎপরতায় তাদের সেই উদ্যোগ ব্যর্থ হয়।

মিরপুর মডেল থানার ডিউটি অফিসার রোজিনা খাতুন শ্রমিকদের বিক্ষোভের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল থেকেই পুলিশের সদস্যরা মাঠে রয়েছেন। শ্রমিকেরা সড়কে নামার চেষ্টা করলে তাঁদের সরিয়ে দেওয়া হয়।

এদিকে গত দুই দিনের বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনায় মিরপুরজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে মেট্রোরেল স্টেশন বন্ধ এবং ফায়ার সার্ভিসের গাড়িতে হামলার ঘটনাও ঘটেছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মিরপুর-১০, ১১, ১২ ও ১৪ নম্বর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কেকে/সাশ 



আরও সংবাদ   বিষয়:  পোশাকশ্রমিকদের বিক্ষোভ   ন্যূনতম মজুরি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close