রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
জাতীয়
দ্রুত ঘোষণা হতে পারে শ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:২০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে সব পক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, শ্রমিকদের জীবনমান ও স্বার্থ বিবেচনায় নিয়ে বাস্তবতার আলোকে নতুন মজুরি কাঠামো নির্ধারণ করা হবে।

সোমবার (২ নভেম্বর) সকালে সচিবালয়ে তৈরি পোশাকশিল্পের মালিকদের নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার মজুরি বোর্ড গঠন করা হয়েছে। সোমবারই বোর্ডের প্রথম বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তা সম্ভব না হলে দ্রুততম সময়ের মধ্যে বৈঠকে বসে সংশ্লিষ্ট পক্ষগুলোর মতামত নেওয়া হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যেই ন্যূনতম মজুরি ঘোষণা করা হতে পারে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শ্রমিকদের স্বার্থ রক্ষা ও জীবনমান উন্নয়নের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার পরামর্শ দিয়েছেন। তাই বাস্তব পরিস্থিতি পর্যালোচনা করেই মজুরি নির্ধারণ করা হবে। এ নিয়ে অসন্তোষের কোনো কারণ নেই বলেও মন্তব্য করেন তিনি।

মালিকপক্ষের সঙ্গে বৈঠকের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শিল্পকারখানার স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে মালিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। কিছু কারখানা উদ্দেশ্যমূলকভাবে বন্ধ রাখা হয়েছে বলে মালিকপক্ষ জানিয়েছে। এ ধরনের কারখানার তালিকা সরকারের কাছে দেওয়ার জন্য তাঁদের বলা হয়েছে।

এ ছাড়া শ্রমিক সংগঠনের পরিচয়ে কেউ অস্থিরতা তৈরির চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখতে সংশ্লিষ্ট সংগঠন ও ব্যক্তিদের তথ্যও মালিকদের কাছে চাওয়া হয়েছে। তবে কোনো শ্রমিক বা শ্রমিক সংগঠন শ্রমিকদের স্বার্থবিরোধী কাজে জড়িত থাকতে পারে বলে তিনি বিশ্বাস করেন না।

আন্দোলনের নামে সহিংসতা ও জনদুর্ভোগ সৃষ্টির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সড়ক-মহাসড়ক অবরোধ, অগ্নিসংযোগ এবং অস্থিতিশীলতা তৈরির অপচেষ্টা বরদাশত করা হবে না। এসব কর্মকাণ্ডে ইন্ধনদাতাদের চিহ্নিত করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, শিল্পমালিকদের কেউ কেউ এবং শ্রমিক সংগঠনের ব্যানারে থাকা কিছু ব্যক্তি অস্থিরতা ও সহিংসতা সৃষ্টিতে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। শ্রমিক আন্দোলনের নামে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি বা শ্রমিকদের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।


কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  শ্রমিক আন্দোল   মজুরি নির্ধারণ   স্বরাষ্ট্রমন্ত্রী   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close