রোববার, ২২ নভেম্বর ২০২৬,
৮ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২২ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● পুলিশে নতুন ১৪ হাজার পদ সৃষ্টি, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন      ● হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু      ● বেড়ায় আওয়ামী লীগ ও বিএনপির তুমুল সংঘর্ষ      ● সহিংসতা চালিয়ে জনগণের সহানুভূতি পাবে না আওয়ামী লীগ : পরওয়ার      ● গণ-অভ্যুত্থানে যুগান্তকারী ভূমিকা রেখেছে সশস্ত্র বাহিনী : প্রধানমন্ত্রী      ● জাতীয় এসএমই পণ্যমেলা শুরু রোববার, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী      ● অপ্রতিম হত্যা মামলার বিচার শুরু ২৯ নভেম্বর, দুই আদালতে চলবে বিচার      
জাতীয়
আশুলিয়ায় মজুরির দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষ
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ১২:৪৩ পিএম আপডেট: ০২.১১.২০২৬ ১২:৪৭ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে আশুলিয়ায় আবারও বিক্ষোভ করেছেন পোশাকশ্রমিকরা। এ সময় সড়কে অবস্থান নেওয়া শ্রমিকদের সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে তাদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। শ্রমিকদের ছোড়া ইটপাটকেলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। অন্যদিকে সাভারের বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

শিল্প পুলিশ ও শ্রমিকদের সূত্রে জানা যায়, সকালে ন্যূনতম মজুরি বৃদ্ধিসহ তিন দফা দাবিতে নবীনগর-চন্দ্রা সড়কের বাড়ইপাড়া এলাকায় অবস্থান নেন শ্রমিকরা। পরে পুলিশ তাঁদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেয়।

অন্যদিকে নিশ্চিন্তপুর এলাকার নিউ এইজ পোশাক কারখানার শ্রমিকরা সকালে কারখানায় প্রবেশ করলেও কাজ না করে কর্মবিরতি শুরু করেন। পরে তারা বাইপাইল-আবদুল্লাহপুর সড়কের অনন্ত গার্মেন্টসের সামনে জড়ো হন। এ পরিস্থিতিতে নিট এশিয়া, আল-মুসলিম, টাউজার লাইন ও অনন্ত গার্মেন্টসসহ কয়েকটি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

এরপর শ্রমিকরা সড়কে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। একপর্যায়ে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে নিউ এইজ কারখানার এক শ্রমিক বলেন, তারা ন্যায্য দাবিতে শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন। কিন্তু পুলিশ এসে তাঁদের ধাওয়া দিচ্ছে। এ ছাড়া রোববার ওই কারখানার দুই শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি। আটক শ্রমিকদের দ্রুত মুক্তির দাবি জানান ওই শ্রমিক।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, সকালে কয়েকটি কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কর্মবিরতি শুরু করেন। নিউ এইজ কারখানার দুই শ্রমিককে আটকের অভিযোগে সেখানকার শ্রমিকরাও বিক্ষোভ করছেন। শ্রমিকদের ন্যায্য দাবির আন্দোলনে আটকের ঘটনাকে তিনি নিন্দনীয় বলে মন্তব্য করেন।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, সকালে নবীনগর-চন্দ্রা ও বাইপাইল-আবদুল্লাহপুর সড়কে শ্রমিকরা অবস্থান নিয়েছিলেন। পরে তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। রোববার নিউ এইজ পোশাক কারখানার একজন শ্রমিককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, রোববার ১৭৭টি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। তবে সোমবার পরিস্থিতি স্বাভাবিক না থাকায় কতটি কারখানা চালু রয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  ন্যূনতম মজুরি   বিক্ষোভ   আশুলিয়া   
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close