ফরিদপুরের সালথা উপজেলায় চার দলীয় ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ স্কুল মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ফাইনালে আফিয়া স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হন মাতিম স্পোর্টিং ক্লাব। খেলার শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। শেষ পর্যন্ত ১-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে মাতিম স্পোর্টিং ক্লাব।
ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দবির উদ্দিন। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, ফরিদপুর জেলা স্কুলের সিনিয়র শিক্ষক মো. জাহিদুর রহমান, গট্টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান লাবলু, বিএনপি নেতা ও গট্টি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম মাস্টার, জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাওছার তালুকদার, মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সালথা সরকারি কলেজের প্রভাষক কামরুজ্জামান জাহিদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সায়েম মিয়া (টিটন), গট্টি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী কামরুল হাসান (মজনু), জাহিদ মাতুব্বর, হেলাল মাতুব্বর, নুর মোহাম্মদ নুরু, ব্যবসায়ী মোশাররফ তালুকদার, যুবদলের যুগ্ম আহ্বায়ক শাফিকুল ইসলাম, ইব্রাহিম মেম্বার, অ্যাডভোকেট নাসির তালুকদার প্রমুখ।
টুর্নামেন্টটি সফলভাবে আয়োজনের সার্বিক সহযোগিতায় ছিলেন শওকত মৃধা, আজাদ, রুবেল, জসিম, কাইয়ুম ও সোহেল।
আয়োজকরা বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও মানবিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন এলাকার তরুণদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াবে।
কেকে/এআই