মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● মিরপুরে ফের শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ মেট্রোরেল স্টেশন      ● গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ      ● ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন      ● ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা      ● ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, মোট প্রাণহানি ৪৩৩      ● জাতীয় নিরাপত্তায় ‘বাংলাদেশ ফার্স্ট’ নীতির ওপর জোর রাষ্ট্রপতির      ● হাম উপসর্গে আরও ৩ প্রাণহানি, হাসপাতালে ভর্তি ১৫৪৮      
জাতীয়
শ্রমিক অসন্তোষে শিল্পাঞ্চলে ১২ প্লাটুন বিজিবি, ড্রোনে নজরদারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১:৪৫ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

শ্রমিক অসন্তোষের মধ্যে শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর ও নারায়ণগঞ্জসহ আশপাশের এলাকায় ১২ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ ও দ্রুত পদক্ষেপ নিতে ড্রোন এবং বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক লাইভ মনিটরিংও চালু রেখেছে বাহিনীটি।

বিজিবি সূত্রে জানা গেছে, গাজীপুরের সফিপুর, কালিয়াকৈর ও কোনাবাড়ি এলাকায় ১০ প্লাটুন এবং নারায়ণগঞ্জের চাষাড়ায় দুই প্লাটুন সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া আশুলিয়া ও মিরপুরসহ সংশ্লিষ্ট শিল্পাঞ্চলের পরিস্থিতিও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

মোতায়েন করা বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। শিল্পকারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে স্বাভাবিক চলাচল অব্যাহত রাখাই এ কার্যক্রমের অন্যতম লক্ষ্য।

নজরদারি কার্যক্রমে প্রযুক্তির ব্যবহার বাড়িয়েছে বিজিবি। গুরুত্বপূর্ণ সড়ক, সংযোগস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে ড্রোন দিয়ে পর্যবেক্ষণ করা হচ্ছে। পাশাপাশি মাঠে দায়িত্ব পালনকারী সদস্যদের বডি ওর্ন ক্যামেরায় তাদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজিবি সদর দপ্তরে স্থাপিত কেন্দ্রীয় মনিটরিং সেল থেকে এসব ক্যামেরা ও ড্রোনের লাইভ ফুটেজ দেখা হচ্ছে। এর মাধ্যমে মাঠপর্যায়ের পরিস্থিতি দ্রুত বিশ্লেষণ, সংশ্লিষ্ট ইউনিটগুলোর সঙ্গে যোগাযোগ এবং প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে।

বিজিবি জানিয়েছে, শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারত্ব ও সংযমের সঙ্গে দায়িত্ব পালন করা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত স্থানীয় প্রশাসন ও অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বিত নিরাপত্তা কার্যক্রম এবং প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত থাকবে।

কেকে/সাশ


আরও সংবাদ   বিষয়:  ১২ প্লাটুন বিজিবি   শ্রমিক অসন্তোষ   ড্রোনে নজরদারি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close