শনিবার, ৭ নভেম্বর ২০২৬,
২৩ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      ● শ্রমিকদের ব্যবহার করে রাষ্ট্রবিরোধী অপচেষ্টা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী      
খেলাধুলা
ফুটবল ও প্রযুক্তির উচ্ছ্বাসে টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর জমকালো উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১:১৬ পিএম আপডেট: ০৭.১১.২০২৬ ১:১৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার জাতীয় স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়েছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’। ফুটবল, প্রযুক্তি ও সংগীতের মেলবন্ধনে সাজানো উদ্বোধনী অনুষ্ঠানে ছিল আকর্ষণীয় লেজার শো, রোবোটিকস, মিউজিক ও দক্ষিণ এশিয়ার সাংস্কৃতিক পরিবেশনা। টুর্নামেন্টের টাইটেল স্পনসর প্রযুক্তি ব্র্যান্ড টেকনো আয়োজনটিকে করে তোলে আরও বর্ণিল ও উপভোগ্য।

সম্প্রতি অনুষ্ঠিত উদ্বোধনী আয়োজনে প্রযুক্তি ও সৃজনশীলতার নানা চমক ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে। স্টেডিয়ামজুড়ে প্রজেকশন ও লেজার শোর মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। পরে লেজার ম্যাপিংয়ে তুলে ধরা হয় চ্যাম্পিয়নশিপের পরিচিতি এবং অংশগ্রহণকারী দেশগুলোর নানা দৃশ্য।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর ট্রফি উন্মোচন। এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি তাবিথ আউয়াল, সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জাসওয়ার উমারু লেব্বে, সাধারণ সম্পাদক পুরুষোত্তম কাট্টেল এবং আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক। ট্রফি উন্মোচনের পর অতিথিরা মাঠে গিয়ে খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে টেকনো বাংলাদেশের পক্ষ থেকে আইস্মার্টইউ টেকনোলজি বিডি লিমিটেডের সিইও রেজওয়ানুল হক বলেন, ফুটবল মানুষকে একত্র করে এবং স্মরণীয় মুহূর্ত তৈরি করে। টেকনো সাফ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে প্রযুক্তি ও সৃজনশীলতার সমন্বয়ে সেই অভিজ্ঞতাকে আরও আকর্ষণীয় করে তুলতে চায় প্রতিষ্ঠানটি।

টেকনোর জেনারেল ম্যানেজার জ্যাক গুও বলেন, ফুটবল মানুষের আবেগ, দৃঢ়তা ও একসঙ্গে এগিয়ে যাওয়ার মানসিকতার প্রতিফলন। দক্ষিণ এশিয়ার তরুণদের কাছে আধুনিক প্রযুক্তি পৌঁছে দেওয়া এবং তাদের নতুন উদ্ভাবন গ্রহণ ও স্বপ্ন পূরণে উৎসাহিত করাই এই পার্টনারশিপের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে সংগীতের বাড়তি মাত্রা যোগ করেন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান ডিজে ও মিউজিক প্রডিউসার সঞ্জয়। টেকনোর বিশেষ অতিথি পারফর্মার হিসেবে প্রায় ২০ মিনিটের পরিবেশনায় আন্তর্জাতিক সংগীতের সঙ্গে দক্ষিণ এশিয়ার জনপ্রিয় সুরের মিশ্রণ তুলে ধরেন তিনি। অংশগ্রহণকারী দেশগুলোর প্রতি বিশেষ সম্মান জানিয়ে তার পরিবেশনা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

উদ্বোধনী আয়োজনের বাইরেও পুরো টুর্নামেন্টজুড়ে দর্শকদের জন্য নানা প্রযুক্তিনির্ভর অভিজ্ঞতা নিয়ে এসেছে টেকনো। ব্র্যান্ডটির স্মার্টফোন ব্যবহারকারীরা ‘এলা এআই’-এর মাধ্যমে ম্যাচের স্কোরসংক্রান্ত এআই-নির্ভর পূর্বাভাস, গুরুত্বপূর্ণ হাইলাইটস এবং ফুটবলবিষয়ক বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ কনটেন্ট উপভোগ করতে পারবেন।

এ ছাড়া স্টেডিয়াম এলাকায় থাকছে বিভিন্ন ইন্টারঅ্যাকটিভ এক্সপেরিয়েন্স জোন, ডিজিটাল কার্যক্রম ও মোবাইল প্রযুক্তির প্রদর্শনী। দর্শকদের জন্য থাকছে বিভিন্ন প্রেডিকশন অ্যাক্টিভিটি ও ডিজিটাল ক্যাম্পেইনে অংশ নেওয়ার সুযোগ। এসব কার্যক্রমের মাধ্যমে টেকনো ক্যামন সিরিজের স্মার্টফোন জেতার সুযোগও পাবেন ফুটবলপ্রেমীরা।

আন্তর্জাতিক ফুটবলে টেকনোর উপস্থিতি অবশ্য নতুন নয়। ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত ম্যানচেস্টার সিটি ফুটবল ক্লাবের সঙ্গে পার্টনারশিপ ছাড়াও সিএএফ আফ্রিকা কাপ অব নেশনস এবং এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) বিভিন্ন ক্লাব প্রতিযোগিতার সঙ্গে সম্পৃক্ত রয়েছে ব্র্যান্ডটি।

এই ধারাবাহিকতায় টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬-এর টাইটেল স্পনসর হিসেবে দক্ষিণ এশিয়ার ফুটবলপ্রেমীদের কাছে নিজেদের ‘স্টপ অ্যাট নাথিং’ ব্র্যান্ড স্পিরিট তুলে ধরছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি, সৃজনশীলতা ও ফুটবলকে একসঙ্গে যুক্ত করে নতুন প্রজন্মের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করাই তাদের লক্ষ্য।

ঢাকার জাতীয় স্টেডিয়ামে ৫ নভেম্বর থেকে ১৭ নভেম্বর ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ‘টেকনো সাফ চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ ২০২৬’। ছয়টি জাতীয় দলের অংশগ্রহণে আয়োজিত এই প্রতিযোগিতাকে ঘিরে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আমেজ। ফুটবলের মাধ্যমে আঞ্চলিক সম্প্রীতি, তরুণদের স্বপ্ন এবং প্রযুক্তির নতুন অভিজ্ঞতাকে এক সুতোয় গাঁথার প্রত্যাশা নিয়ে এগিয়ে যাচ্ছে এই আয়োজন।


কেকে/সাশ 


মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close