রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
আদিতমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ১:১৪ পিএম

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’—প্রতিপাদ্যে লালমনিরহাটের আদিতমারীতে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য র‍্যালি এবং আলোচনা সভার আয়োজন করা হয়।

সকালে উপজেলা সমবায় কার্যালয় চত্বর থেকে র‍্যালিটি বের হয়ে উপজেলা পরিষদ চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গুঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা আবুঝ উদ্দিন। উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মুবছিদুর জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন যুব উন্নয়ন কর্মকর্তা আরিফ আলী সরকার, উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রউফ রুবেল, উপজেলা যুবদলের সদস্যসচিব আবু বক্কর সিদ্দিক, আলোর প্রদীপ পণ্য উৎপাদনকারী ও বিপণন সমবায় সমিতির সভাপতি হাসান তারেক, তিস্তা সমবায় সমিতির সাধারণ সম্পাদক জোবায়ের আহমেদ হিমেল এবং আদিতমারী মহিলা স্বাবলম্বী সমবায় সমিতির সভাপতি বিজলী রানী প্রমুখ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close