রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
গাজীপুরের দুই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, শান্ত পোশাক শিল্পাঞ্চল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের ঢাকা–টাঙ্গাইল ও ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শিল্পাঞ্চলসহ মহানগরের সার্বিক পরিস্থিতিও শান্ত রয়েছে।

রোববার (৮ নভেম্বর) সকাল ৯টার দিকে গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা বোর্ডবাজারে স্বাভাবিক চিত্র দেখা গেছে। সড়কে যানবাহন চলাচল করছে নির্বিঘ্নে। কোথাও যানজট বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের নাওজোড় এলাকায় দায়িত্ব পালন করছেন হাইওয়ে পুলিশের পরিদর্শক মঞ্জুর মোর্শেদ। তিনি বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ কাজ করছে।

এদিকে বোর্ডবাজার এলাকায় ট্রাফিক পুলিশ, থানা-পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে।

বোর্ডবাজার ও গাছা বাসস্ট্যান্ড এলাকার বিভিন্ন পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, গত দুই দিন শুক্রবার ও শনিবার সাধারণ ছুটি থাকায় এলাকায় মানুষের চলাচল তুলনামূলক কম ছিল। রোববার থেকে ব্যস্ততা বেড়েছে এবং পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

রিকশাচালক আবুল হোসেন বলেন, এখন চলাচলে কোনো ধরনের বাধার মুখে পড়তে হচ্ছে না। তারা নির্বিঘ্নে যাত্রী নিয়ে চলাচল করতে পারছেন। গত কয়েক দিন ঠিকমতো কাজ করতে পারেননি।

অন্যদিকে গাছার ডেগেরচালা সড়কে অবস্থিত ইনডোসর সোয়েটার কারখানার এক শ্রমিক জানান, গত মাসের বেতন পেয়ে তিনি বাসাভাড়া ও দোকানের বকেয়া পরিশোধ করেছেন। বাড়িতে মা-বাবার খরচও পাঠিয়েছেন। চলতি মাসে শ্রমিক অসন্তোষ ও কারখানা ছুটির কারণে জমানো টাকা খরচ হয়ে গেছে। হাতে পর্যাপ্ত টাকা নেই। যা আছে, তা দিয়ে সারা মাস কষ্ট করে চলতে হবে। এ কারণে তিনি বাড়িতে যাননি।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরিফ হোসাইন রোববার সকালে মুঠোফোনে খোলা কাগজকে বলেন, জেলার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত পুরোপুরি স্বাভাবিক রয়েছে।

তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার ও ৮ প্লাটুন এসআরবি মোতায়েন রয়েছে। মোট ২৫ প্লাটুন সদস্যের পাশাপাশি জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

কত দিন এসব বাহিনী মোতায়েন থাকবে, জানতে চাইলে আরিফ হোসাইন বলেন, আরও কয়েক দিন তারা দায়িত্ব পালন করবেন। রোববার এ বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।

গাজীপুরে রোববার কতটি পোশাক কারখানা খোলা রয়েছে, তা জানতে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  গাজীপুর   মহাসড়ক   পোশাক শিল্পাঞ্চল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close