রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
সমবায়কে গ্রামপর্যায়ে ছড়িয়ে দেওয়ার আহ্বান রিজভীর
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৩:৫৬ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৪:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জাতীয় সমবায় দিবসের আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে সমবায় কার্যক্রম দেশের প্রতিটি গ্রাম ও উপজেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

রোববার (৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের কুচিলাবাড়ি এলাকায় ৫৫তম জাতীয় সমবায় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশের মানুষ সম্মিলিতভাবে কাজ করলে ক্ষুধা ও দারিদ্র্য দূর করা সম্ভব। সমবায়ভিত্তিক উদ্যোগ কাজে লাগিয়ে নিজেদের পায়ে দাঁড়ানোর সুযোগ তৈরি করতে হবে।

রিজভী বলেন, কালীগঞ্জে সমবায় আন্দোলনের কার্যক্রম পরিচালিত হলেও সারা দেশে এ ধরনের উদ্যোগের ব্যাপকতা প্রয়োজন। দেশের প্রতিটি এলাকায় সমবায় কার্যক্রম শক্তিশালী করা গেলে সাধারণ মানুষ সম্মিলিতভাবে অর্থনৈতিক উন্নয়নে অংশ নিতে পারবেন।

তিনি আরও বলেন, সমবায় আন্দোলনের মধ্যেই দেশের কৃষি ও সামগ্রিক অর্থনীতিকে এগিয়ে নেওয়ার অনেক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে হলে বিচ্ছিন্নভাবে নয়, সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

‘করব সমবায়, গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে কালীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ আয়োজনে কালব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.টি.এম. কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন ও জেলা প্রশাসক মো. নুরুল করিম ভূঁইয়া।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক তানিয়া তাবাসসুম, কালবের চেয়ারম্যান আগস্টিক পিউরিফিকেশন, স্থানীয় বিএনপি নেতারা, উপজেলা সমবায় কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা সমবায় কার্যক্রমের মাধ্যমে আত্মকর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও অর্থনৈতিক বৈষম্য কমানোর ওপর গুরুত্বারোপ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close