বান্দরবানে পাহাড়ি ঝিরি থেকে মো. শরীফ (৩৮) নামে এক যুবদল নেতার লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৮ নভেম্বর) সকালে বান্দরবান পৌরসভার শহরের কসাই পাড়া এলাকার একটি পাহাড়ি ঝিড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত শরীফ বান্দরবান পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের তালুকদার পাড়ার বাসিন্দা জহিরের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে স্থানীয়রা কাজ করতে গেলে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে। পরে বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।
নিহত মো. শরীফ বান্দরবান পৌর যুবদলের ৯ নম্বর ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক।
বান্দরবান জেলা যুবদলের সেক্রেটারী মো. আরিফুল ইসলাম জানান, সকালে ঝিরিতে রক্তাক্ত অবস্থায় মো. শরীফের লাশ উদ্ধার করা হয়েছে জানতে পেরেছি তবে কি কারণে এই মৃত্যু বা হত্যকাণ্ড সে বিষয়ে এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি।
বান্দরবানের পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার জানান, একটি ঝিরি থেকে মৃত অবস্থায় এবং রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।
কেকে/ এমএস