কিশোরগঞ্জের কুলিয়ারচরে নানা আয়োজনের মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয়। পরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা সমবায় কর্মকর্তা মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও সমবায় সমিতির নেতারা অংশ নেন।
আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন সমবায় সমিতির নেতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় সরকারের রাজস্ব পরিশোধকারী শ্রেষ্ঠ সমিতি হিসেবে বস্ত্র উৎপাদনমুখী সমবায় সমিতির সভাপতি নারী সাংবাদিক ও উদ্যোক্তা ফারজানা আক্তারের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, ‘করবো সমবায়, গড়বো দেশ সবার জন্য বাংলাদেশ’।
কেকে/ এসএসএম