রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
ভোমরা বন্দরে ১০ টন চাল আত্মসাৎ, চট্টগ্রাম-কুমিল্লায় গ্রেপ্তার ৪
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:১৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে ৫ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ১০ টন চাল আত্মসাতের মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় নম্বর প্লেট পরিবর্তন করা একটি ট্রাকও জব্দ করা হয়েছে।

গত ৬ নভেম্বর চট্টগ্রামের কোতোয়ালি, বায়েজিদ বোস্তামী ও বাকলিয়া এবং কুমিল্লার দেবিদ্বার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ১০ মে ভোমরা স্থলবন্দরের মুকুল এন্টারপ্রাইজের গোডাউনের সামনে থেকে ২০০ বস্তা চাল নিয়ে যশোরের নওয়াপাড়ার উদ্দেশে রওনা হন ট্রাকচালক মো. সিরাজ মিয়া। তবে নির্ধারিত গন্তব্যে চাল ও ট্রাক পৌঁছায়নি। এ ঘটনায় ১৭ মে সাতক্ষীরা সদর থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়।

পুলিশ জানায়, তথ্যপ্রযুক্তির সহায়তায় চারজনকে গ্রেপ্তারের পাশাপাশি চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে পরিবর্তিত নম্বর প্লেটের একটি ট্রাক জব্দ করা হয়েছে। এর আগে এ মামলায় আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আত্মসাৎ হওয়া চাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।   


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  ভোমরা বন্দর   চাল আত্মসাৎ   গ্রেপ্তার   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close