রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
দেশজুড়ে
সড়কে প্রাণ গেল সৌদি প্রবাসীর
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৫:৩২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের লামা উপজেলার আজিজনগরে সড়ক দুর্ঘটনায় হাজি মাহবুবুর রহমান (৬৪) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

রোববার (৮ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের আজিজনগর পেট্রল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত মাহবুবুর রহমান চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ছৈয়দাবাদ গ্রামের বাসিন্দা। তিনি প্রায় ৩০ বছর ধরে সৌদি আরবের মক্কায় বসবাস করছিলেন। তিন মাস আগে দেশে ফেরেন।

পরিবারের সদস্যদের বরাতে জানা যায়, রোববার সকালে মোটরসাইকেলে বোনের বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি নুরুল আফসার জানিয়েছেন, দুর্ঘটনার বিষয়ে তারা এখনো কোনো তথ্য পাননি। দুর্ঘটনাস্থলটি তাদের থানার আওতাধীন এলাকার বাইরে হতে পারে বলে ধারণা করছেন তিনি।     

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  সড়কে প্রাণ   সৌদি প্রবাসীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close