রোববার, ৮ নভেম্বর ২০২৬,
২৪ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ৮ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      ● মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী      ● হত্যা মামলায় গ্রেপ্তার ইকবাল সোবহান, মুচলেকায় মুক্ত রাজীব ঘোষ      
রাজধানী
ভাটারায় স্কুল বাসে আগুন
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ নভেম্বর, ২০২৬, ৮:২৪ পিএম আপডেট: ০৮.১১.২০২৬ ৮:৩১ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজধানীর ভাটারায় ১০০ ফিট সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রোববার (৮ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে অনন্ত টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে রোববার সন্ধ্যা ৭টার দিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, সড়কের পাশে পার্ক করা বাসটিতে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে বাসটি দাউদাউ করে জ্বলতে দেখা যায়।

এদিকে রাজধানীর বিভিন্ন স্থানে সাম্প্রতিক ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনায় নজরদারি বাড়িয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

রোববার এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বলেন, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের প্রতিটি ঘটনা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এসব ঘটনায় জড়িত সন্দেহে এরই মধ্যে কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত বিভিন্ন সংগঠন ও অঙ্গসংগঠনের সদস্যও রয়েছেন।

তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নাশকতা চালিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা করছে বলে পুলিশের পর্যালোচনায় উঠে এসেছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পুলিশের অভিযান ও মোতায়েন বাড়ানো হয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে মোবাইল টিম, পিকেট ডিউটি ও নজরদারি জোরদার করা হয়েছে।

ককটেল তৈরির উপাদান সংগ্রহের বিষয়ে এক প্রশ্নের জবাবে আকতার হোসেন বলেন, এর আগেও বিস্ফোরক ও ককটেল তৈরির সরঞ্জামসহ কয়েকজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। নাশকতার উদ্দেশ্যে পেট্রোল পাম্পসহ বিভিন্ন স্থান থেকে দাহ্য পদার্থ সংগ্রহ করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দাহ্য পদার্থ সংগ্রহ ও নাশকতার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে ডিএমপির অভিযান অব্যাহত রয়েছে।

কেকে/ এসএমএন 




আরও সংবাদ   বিষয়:  ভাটারা   স্কুল বাস   আগুন  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close