যশোরের শার্শায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে ৫৫তম জাতীয় সমবায় দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (৮ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে ‘সমবায়ে গড়ব দেশ, সবার জন্য বাংলাদেশ’ প্রতিপাদ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা সমবায় কর্মকর্তা মো. আব্দুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভূমি কর্মকর্তা মোহাম্মদ আলী ইমরান। এ সময় স্থানীয় বিএনপি নেতাসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে ফজলে ওয়াহিদ বলেন, সমবায়ের মাধ্যমে মানুষের আর্থিক স্বাবলম্বিতা ও দেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের ভিত্তিতে সমবায় কার্যক্রম আরও এগিয়ে নিতে হবে।
আলোচনা সভা শেষে বিভিন্ন ব্যক্তির মধ্যে গাছের চারা ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।
কেকে/ এসএমএন