সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
যবিপ্রবিতে নানা আয়োজনে শ্যামাপূজা উদযাপন
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১০:৪০ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

প্রদীপ প্রজ্বালন, আলোকসজ্জা, আতশবাজি ও ফানুস উড্ডয়নসহ নানা আয়োজনে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শ্রীশ্রী শ্যামাপূজা ও দীপাবলি উদযাপিত হয়েছে।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী মন্দির প্রাঙ্গণে সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে এ আয়োজন করা হয়।

পূজা উপলক্ষে ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। মাটির প্রদীপের আলো ও বর্ণিল আলোকসজ্জায় সাজানো হয় মন্দির প্রাঙ্গণ। সন্ধ্যা ৬টায় প্রদীপ প্রজ্বালন, ৭টায় আতশবাজি উৎসবের মধ্য দিয়ে আয়োজন শুরু হয়। রাত ৯টায় পূজার আনুষ্ঠানিকতা, ১১টায় অঞ্জলি এবং সাড়ে ১১টায় প্রসাদ বিতরণ করা হয়।

এ সময় অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক তরুণ সেন বলেন, দীপাবলির আলোয় সবার জীবন আলোকিত হোক। সমাজ থেকে হিংসা, বিদ্বেষ ও বিভেদ দূর হয়ে সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হোক। মা কালীর কাছে সবার সুখ, শান্তি ও কল্যাণ কামনা করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। 


কেকে/ এসএমএন 


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close