সোমবার, ৯ নভেম্বর ২০২৬,
২৫ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৯ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● সচিবালয়ের সামনে ব্যাটারিচালিত রিকশাশ্রমিকদের বিক্ষোভ      ● ইনিংস ঘোষণা, বাংলাদেশকে ৩৬৯ রানের লক্ষ্য দিল উইন্ডিজ      ● সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যু      ● ৭ নভেম্বরের বৈপ্লবিক চেতনাই হোক আগামীর প্রেরণা: প্রধানমন্ত্রী      ● দুর্নীতির অবসান ঘটিয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির      ● ৭ নভেম্বর দেশের সব পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা      ● সীমান্তের ওপার থেকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গাইবান্ধার চরাঞ্চলে ৮৫০০ পরিবার পাবে ৫১ কোটি টাকা
সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৯ নভেম্বর, ২০২৬, ১১:০২ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাইবান্ধার চরাঞ্চলের ৮ হাজার ৫০০ দরিদ্র পরিবারকে মোট ৫১ কোটি টাকার শর্তহীন আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। ‘চয়েস, হোপ অ্যান্ড রেজিলিয়েন্স (চর) বাংলাদেশ প্রকল্পের’ আওতায় দুই কিস্তিতে প্রতিটি পরিবার পাবে ৬০ হাজার টাকা।

রোববার (৮ নভেম্বর) সকালে গাইবান্ধার জিইউকে রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান গণ উন্নয়ন কেন্দ্রের (জিইউকে) প্রতিষ্ঠাতা ও নির্বাহী প্রধান এম. আবদুস্ সালাম।

জিইউকে-এর বাস্তবায়নে এবং আন্তর্জাতিক সংস্থা গিভডিরেক্টলির সহযোগিতায় এ প্রকল্প পরিচালিত হচ্ছে। এর আওতায় ফুলছড়ি উপজেলার ফুলছড়ি, ফজলুপুর ও এরেন্ডাবাড়ি এবং সাঘাটা উপজেলার হলদিয়া ইউনিয়নের পরিবারগুলো সহায়তা পাবে।

পরিকল্পনা অনুযায়ী, চলতি নভেম্বরে প্রথম কিস্তিতে প্রতিটি পরিবারকে ৯ হাজার টাকা এবং আগামী ডিসেম্বরে দ্বিতীয় কিস্তিতে বাকি ৫১ হাজার টাকা দেওয়া হবে।

এম. আবদুস্ সালাম জানান, অনুদানের অর্থ ব্যবহারে কোনো শর্ত থাকবে না। উপকারভোগীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ঘরবাড়ি মেরামত, গবাদিপশু কেনা, ব্যবসা সম্প্রসারণ, শিক্ষা কিংবা সঞ্চয়ের কাজে অর্থ ব্যয় করতে পারবেন। এ উদ্যোগ চরাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলার সক্ষমতা বাড়াতে ভূমিকা রাখবে।

সংবাদ সম্মেলনে জিইউকে এর পরিচালক আবু সায়েম মো. জান্নাতুন নূর রিশাত, গিভডিরেক্টলির অ্যাসোসিয়েট ফিল্ড ম্যানেজার মো. রাশেদুল ইসলাম এবং প্রকল্প সমন্বয়কারী জয়া প্রসাদ উপস্থিত ছিলেন।


কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  গাইবান্ধা   চরাঞ্চল  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close